আলোর দুয়ার খুলে গেলো....
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোয় সাজল ঢাকা আমার
হাজার রঙের তারার বাতি
স্বাধীনতার সূর্য উঠে
আলোয় ভরল আঁধার রাতি।
সবুজ হলুদ লালনীল সাদা
জ্বলে নিভে আজব আলো
চক্ষু জুড়ায় অন্তর জুড়ায়
আলোর ছায়ায় লাগে ভালো।
উঁচু উঁচু প্রাসাদ জ্বলে
আলোয় আলোয় থরে থরে
এমন আলো দূরে রেখে
মন টিকেনা আমার ঘরে।
আলোর দুয়ার খুলে গেলো
ছাব্বিশ তারিখ মার্চ মাসের
একাত্তরের এমন দিনটি
পাকদের ছিল সর্বনাশের।
আঁধার কেটে আলো এলো
স্বাধীনতার বার্তা নিয়ে
জন্ম হলো নতুন দেশের
পতপত পতাকা উড়িয়ে।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন