একটি আনন্দমুখর সন্ধ্যা......
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাল লাগায় কেটে গেলো
পঁচিশে চৈত্রের এই সন্ধ্যা
গরম ছিল আকাশচুম্বি
হাওয়া ছিল মৃদুমন্দা।
হাসিখুশি মুখগুলি সব
আলোর বার্তা নিয়ে এসে
আড্ডাগল্পে মেতেছিলো
সুখের ঢেউয়ে ভেসে ভেসে।
শাহিদুল ভাই পাশা ভাইজান
বক্তৃতা দেন শ্রুতিমধুর
স্তব্ধ হয়ে বসে শুনি
আমি এই মেঘ এই যে রোদ্দুর।
ছিলেন লেখক আনিসুল হক
নাট্যকার পলাশ মাহাবুব
তাদের সাথে সময় কাটল
খুশিতে অন্তর ভরল খুব।
আবৃত্তিতে মাহবুব পারভেজ
কাঁপিয়ে দেন হলরুম পুরো
ভরাট কণ্ঠের ঝাঁ ঝাঁ তেজে
মনটা ভেঙ্গে গুঁড়োগুঁড়ো।
রম্যলেখক আহ্ সান হাবীব
দেখলে তারে পেটে হাসি
স্টেডিয়াম তার মাথার মাঝে
তিনি নাকি কথার চাষী।
প্রিয় প্রিয় মানুষগুলো
দেখা হলো মিলনমেলায়
ভালবাসায় ভরল অন্তর
চৈত্র মাসের সন্ধ্যাবেলায়।
আলোয় আলোয় শাটারে ক্লিক
ফটো উঠল হাজার হাজার
স্মৃতি হয়ে থাকবে সবি
আমার অথৈ হৃদয় মাঝার
(নক্ষত্র ব্লগের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন