এতো কাঁদাও কেনো!!"
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আয়না হতে চেয়েছিলে আমার। মেনে নিয়ে কথা তোমায় আয়না ভেবে বসি, দেখতে চাই তোমাতে আমি আমার সুখ দু:খ আনন্দ বেদনা। রোদ্দুরের আলোয় কিংবা রাতের আঁধারে আলোয় আলোকিত মনের আয়না। যে আয়নায় পথ দেখে দেখে আগাতে পারি জীবনের মানে খুঁজার সন্ধানে! কই! কথার বরখেলাপ করলে যে বড়। আয়নায় ঝকঝকে তকতকে ছবি দেখার ইচ্ছাসে নির্নিমেষ তাকিয়েই হতাশা ঘিরে ধরল। আয়না বুড়িয়ে গেলো কবে!! আশ্চর্য্য! আয়নার চামড়া ঝুলে গেল... দৃষ্টিতে ছানি পড়ে ঝাপসা হল দেখার পথ। বহুক্ষণ তাকিয়ে থেকে উচ্ছ্বাস খুঁজি, খুঁজি শিউলী ঝরা দিন... না আশায় গুঁড়েবালি.. আয়না তোমার তীক্ষ্ণ ভ্রুকুটিতে ভয়ে দৃষ্টি ফিরিয়ে নেই... সেইতো ঝরালে চোখে জল, তার চে আয়না নাইবা হতে!!!!
অত:পর বায়না ধরলে চোখের কাজল হবে, খুশিতে আত্মহারা আমি আগপিছ আর ভাবতে যাইনি! সে আমি জানি নিকষ কালো কাজলে ক্যামিকেলের স্পর্শ, সে আমার চোখ সইবে না। কিন্তু তোমার স্পর্শ পাবার আশে জড়িয়ে নিলাম চোখে তোমায়। বিমুগ্ধ আমি... প্রজাপতি মন আমার ওড়ে বসে তোমার মন জানালায়!! অলীক স্বপ্ন দুচোখ জুড়ে, বেঘোর স্বপ্নে বিভোর কাজলচোখে যেই তাকালাম আয়নায় তোমায় দেখব বলে, স্পর্শের মূল্য এতটাই দুর্মূল্য হয়ে উঠল তাকাতেই দুচোখ জ্বালিয়ে পুড়িয়ে করে দিলে ছারখার... সেই আবার কাঁদিয়েই ছাড়লে!! কেনো এত কাঁদাও গো তুমি???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন