©কাজী ফাতেমা ছবি
সুন্দরে কেনো আকৃষ্ট হয়ে পড়ো নর
ক্ষণস্থায়ী আকৃষ্টতায় ভাঙ্গবে যে ঘর
শরীরের ভাঁজে ভাঁজে খুঁজে ফিরো সুখ
মোহের জালে আটকে সুখে ভরো বুক।
এক দুই পরদিন নেই ভালবাসা
শেষ দিন তার জন্য হও সর্বনাশা।
রূপে পুড়ে হয়ে ছাই তৃষ্ণায় কাতর
ভালবেসে অবশেষে হলে যে পাথর
খুঁজো নাই গুণ শুধু দেখে গেছো রূপ
না জেনে রূপ সাগরে দিয়ে দিলে ঝুপ।
করতে শিখো গুনের কদর হে নর
নারী চায় তার হোক গুণধর বর।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



