বৃষ্টি আসুক... বৃষ্টি নামুক....
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুকুর ডোবা শুকিয়ে কাঠ
পানি নেই পানি নেই কোথাও
ধূলোওড়া পথে পথে
বৃষ্টি নেই বৃষ্টি নেই উধাও।
পাখি কাঁদে পানির তৃষ্ণায়
হাহাকারে ছেয়ে মাটি
কোথায় তুমি বৃষ্টি রাণী
পানি দাওনা ভরে বাটি।
ঘামে ভিজে সারা দেহ
রোদের তাপে পুড়ে মরি
জ্বালাধরা এমন ক্ষণে
বৃষ্টি তোমায় মনে স্মরি।
ঝরঝরিয়ে যাওনা ঝরে
শীতল করে দাওনা ধরা
নিভিয়ে দাও রোদ্দুর আলো
মুছে দিয়ে তীব্র খরা।
বৃষ্টি তুমি মেঘের দেশে
আছ বুঝি চুপটি করে
মেঘ গলিয়ে ঝপাস করে
আচম্বিতে যাওনা ঝরে।
অপেক্ষাতে কাটেনা ক্ষণ
কাটব সাঁতার বৃষ্টির জলে
চাইছি আমি চাইছে সবাই
বৃষ্টি নামুক দলে দলে।
শুকনো মাটি ভিজবে আবার
তাথৈ তাথৈ বৃষ্টি ঝরবে
নুপূর পায়ে নাচবে বৃষ্টি
মনের উঠোন জলে ভরবে।
রোদ্দুর মরুক বৃষ্টির চাপে
প্রাণ ফিরে পাক গাছের পাতা
ধূলোবালি শুয়ে থাকুক
কবি খুলুক কাব্যের খাতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুন
আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুন