বৃষ্টি নামাও আল্লাহ তুমি......
২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাঙের বাড়ি ডোবায় ছিল
ডোবা ছিল জলে ভরা
গ্রীষ্মের তাপে জল শুকিয়ে
ডোবায় নামল অথৈ খরা।
পিপাসাতে কেঁদে কেঁটে
গান গেয়ে যায় ব্যাঙেরা সব
ঘ্যাঙর ঘ্যাঙর সুরে সুরে
বৃষ্টির আশায় সুর কলরব।
আসে নারে বৃষ্টি তবু
ডোবা পুকুরের জল শুকায়
পশুপাখি, মানুষ, ব্যাঙের
তৃষ্ণায় প্রাণটা ধুকপুকায়।
আকাশ ফেটে আগুন বেরোয়
পুড়িয়ে যায় বৃক্ষতরু
জলের লাগি হাম্বা হাম্বা
কান্দে মাঠের সকল গরু।
গরুর উপর বুলবুলিটা
হা করে তাকিয়ে আছে
আকাশপানে দৃষ্টি দিয়ে
প্রার্থনাতে বৃষ্টি যাচে।
কা কা করে কাউয়া চিল্লায়
মাঠঘাট সব শুকিয়ে গেলো
জলের জন্য ওড়ে ঘুরে
আকাশ নীলে এলোমেলো।
ভ্যা ভ্যা করে রামছাগলটা
দড়ি বাঁধা মাঠের মাঝে
ছুটোছুটি করছে রোদে
মরছে বুঝি রোদের ঝাঁঝে।
সবুজ পাতা পুড়ে চুপষে
ডালের সাথে পড়ছে নুয়ে
জলের ছোঁয়া পেলেই বুঝি
সবুজের সুখ পড়বে চুয়ে।
দমকা হাওয়ায় মেঘগুলো সব
উড়িয়ে নেয় হিমালয়ে
বৃষ্টি বুঝি তাই নামেনা
দু:খ বড় মন আলয়ে।
আয় নেমে আয় বৃষ্টির ফোঁটা
দে-না মাটি শীতল করে
অপেক্ষায় আছি সবাই
কখন বৃষ্টি যাবি ঝরে।
চলো সবাই বলি মনে
বৃষ্টি নামাও আল্লাহ তুমি
ভিজিয়ে দাও শুকনা মাটি
জলে ভরো খরার জমি।

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫...
...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন