মায়াবতী ভালবাসি...
২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
©কাজী ফাতেমা ছবি

ঘুমাও পাখি চিন্তা ছাড়া
কাঁধের উপর মাথা রেখে
রেলগাড়িটা যাক-না চলে
বনের ভিতর এঁকেবেঁকে।
নিশ্চুপ তুমি ঘুমাও বেঘোর
তোমায় শুধু যাচ্ছি দেখে
আলতো করে ছুঁয়ে দিলে
আমার স্বপ্ন যেয়ো এঁকে।
যাত্রা তোমার হোক প্রশান্তির
আমি জেগে আছি পাশে
এলোমেলো চুলগুলো সব
ব্যস্ত খুব শিহরণ চাষে!
বুকের বামে ব্যথা পাখি
সন্ধান কি পাও বেঘোর ঘুমে
ছটফটিয়ে মরছি আমি
ইচ্ছে অধর যাইগো চুমে।
অস্থির আমি নিথর বসে
যদি তুমি যাওগো জেগে
নড়াচড়া করছি না তাই
জাগলে তুমি যাবে রেগে?
জেগে যদি দেখো কাঁধে
মাথা রেখে আছো শুয়ে
বলো পাখি চোখে চেয়ে
লজ্জা তোমার পড়বে চুয়ে!
না রেগে চোখ রাঙ্গিয়ে
বলবে কথা ত্যক্ত মুখে
উথালপাথাল ঊর্মিগুলো
ভাঙ্গবে দেখো আমার বুকে।
ইচ্ছে করে ছুঁইনি তোমায়
ঘুমে তুমি পড়ছো টলে
ঢুলুঢুলু চোখে তখন
মায়াবতী পড়ছ গলে।
মায়াবতীর প্রেমে আমি
যাচ্ছি হাওয়ায় দুদ্যোল দোলে
তোমায় পেয়ে যেনো আমি
যাচ্ছি আমায় নিজকে ভুলে।
জেগে উঠে দিয়ো কণ্যা
ভূবনডাঙ্গার একটা হাসি
সেই হাসিতেই ভাসব আমি
বলব তোমায় ভালবাসি।
(অট-ছেলে সেজে লিখেছি হাহাহ
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন