ও আল্লাহ্ তুমি মেহেরবান......
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
বছর ঘুরে আবার এলো
রহমতের মাস মাহে রমজান
দোযখ বন্ধ, খুললে জান্নাত
ও আল্লাহ্ তুমি মেহেরবান।
ইবলিশ শয়তান বন্দি করে
রাখলে পায়ে বেড়ি বেঁধে
শুদ্ধ মানুষ হতে মাবুদ
হাত তুলে যাই কেঁদে কেঁদে।
বন্ধ করলে কবর আযাব
মুরদার মুক্তি মিলবে তাতে
প্রিয়জনদের দোয়ার নেকি
কিছু যাবে মুরদার পাতে।
দিবারাতি নিচ্ছো খবর
তোমার বান্দার জীবন যাপন
রহমতের এই মাসেই আল্লাহ
বান্দা তোমার কতো আপন।
মনের যতো গুনাহ জমা
দিয়ে দিবে তুমি কবর
সংযমী তাই হয়ে মোরা
ধৈর্য্য ধরে করি সবর।
তুমি মাবুদ দিবে মোদের
নিজ হাতে রোজার প্রতিদান
তাইতো আমরা মেনে চলি
তোমার দেয়া সকল বিধান।
রহমতের-ই মাসে দিলে
মোদের তরে শ্বাশত কল্যাণ
চুমু খাবো বুকে চেপে
পবিত্র গ্রন্থ আল-কোর'আন।
পাপের পথে চলতে চলতে
জীবন মোদের নাস্তানাবুদ
হেদায়েতের ছায়া দিয়ো
মোদের তরে আল্লাহ মাবুদ।
আত্মশুদ্ধি লাভে মোরা
হইনা যেনো ধৈর্য্যচ্যুত
তুমিই মোদের জীবনদাতা
তোমার নামেই রাখলাম ব্রত।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন