এই ছবিগুলো ক্যানন ডি৬০০ দিয়ে তোলা। নাই কাম তো খই ভাজ এর মতই আজকের ছবিগুলো। ক্যামেরা হাতে থাকলে যা হয় সেই আর কি। ........ কাল ফেবুতে একটা পোস্ট দেখলাম যাতে প্রশ্ন করা হয়েছে যে ডিএসএলআর কি? উত্তর-ডিএসএলআর হলো তুমি গোবরের ছবিও যদি তুলো মনে হবে চকলেট কেক হাহাহাহাহ এই ছবিগুলোও তেমন মনে হচ্ছে। পাতালতা হাবিজাবি........ সবজি । মূলত গ্রামে গেলে এসব কিছুই ভাল লাগে মায়া লাগে। যন্ত্রশহরে থাকিতো তাই গ্রামের জন্য মায়াটা বেশী লাগে। ছবিগুলো আমাদের হবিগঞ্জ চুনারুঘাটা পীরেরগাও (মিয়াবাড়ি)র মাটি থেকে তোলা হয়েছে। কারো একটুকুও ভাল লাগলে আমার পরিশ্রম আর মায়া লাগানো প্রকৃতি স্বার্থক।
১। এগুলো অনেকেই চিনতে পারবেন হয়তো....... তুত গাছের পাতা যে গাছের পাতা গুটিপোকা খায় এবং যে পোকা দ্বারা রেশমি সূতা তৈরী করা হয়।...... এই ফলগুলো পাকলে আমরা লবণ দিয়ে খাই । টক মিঠে ফল খেতে সুস্বাধূুই লাগে আমার কাছে। বহুবছর খাওয়া হয়না।

২। ভাইট গাছের আফোটা ফুল তার ফুলের পাপড়িতে ছোট ছোট রঙিন বিটল পোকা। খুব সুন্দর পোকাগুলি।

৩। বিছা জাম বলি আমাদের গ্রামের ভাষায়

৪। গোলাপী রঙ্গন। বছরজুড়েই ফুলগুলো ফুটে বাড়ি সৌন্দর্য বর্ধিত করে। । গাছগুলো আমার হাতের লাগানো বিশ থেকে পচিশ বছর হয়ে গেলো। আব্বা মায়া করে গাছটিকে ছেটে দেয় না।

৫। ক্যামিকেল মুক্ত টমেটো । দেখতে অপরূপ খেতেও স্বাধ আহা

৬। এই ফুলের মধু আমরা খেতাম ছোট বেলা। এটা অবশ্য ঔষধী গাছও বলা চলে। ফুটপ্যাচড়া হলে গ্রামে এর পাতা ছেঁচে লেপ্টে দেয়া হয় আক্রান্ত স্থানে।

৭। আযনার মাঝে প্রকৃতি.......... কোন এক অপূর্ব বিকেল বেলা

৮। বেগুন ফুল বেগুনি smile

৯। কচুরী পানা । ......ভেসে চলাই যার জীবন

১০। শিয়ালমূখী

১১। ভাইটফুলের মাঝে বিটল

১২। দেখলেই কাঁচা খেতেই ইচ্ছে করে টাটকা সব্জিগুলো ।

১৩। কাচা টমেটো

১৪। শ্যাওলায় ভাসমান পাতার নৌকা

১৫। সীমের মাচায় সীম..........

১৬। কচুরী পাতা আর পাতার নৌকা এক অপরূপ সখ্যতা গড়ে উঠেছে।

১৭। কচি পাতায় জেগে উঠেছে আমের কুঁড়ি

১৮। রংগিন পাতা......... ঝরে যাওয়া পাতার কালারগুলো এত সুন্দর ছবি না তুলে পারি নাই ।

কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ । সময় স্বল্পতার জন্য বিবরণ কম করেই দিলাম আজ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



