চলো নিজেকে বদলাই আগে...
১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
হাতের পরে হাতটি রেখে
চলোনা যাই স্বপ্ন এঁকে
দশের লাঠি একের বোঝা
তবে ক্যান একা পথ খোঁজা?
তুমি আমি সবাই মিলে
সমাজ গড়লাম তিলে তিলে
এই সমাজে কেনো তবে
নোংরা মন ছড়িয়ে রবে?
মুখোশ পড়া মানুষগুলো
পথ চলবে উড়িয়ে ধূলো
বুক ফুলিয়ে কেনো তারা
করছে সমাজ পাগলপাড়া।
মুখ লুকিয়ে বসে আমরা
খোঁচাই জিদে নিজের চামড়া
চুপটি থেকে ঘরের কোণে
যাই শুধু দু:স্বপ্ন বোনে!
ওদের ভয়ে কেনো থাকি
একলা একা নিজকে রাখি
মিলে সবাই আটকালে পথ
রুদ্ধ হবে হিংস্রতার রথ।
সবাই থাকলে মিলেমিশে
ভয় আর বলো থাকে কিসে ?
রুখে দাঁড়াই অন্যায় সকল
সমাজ না থাক নষ্টের দখল।
নিজকে প্রথম বদলাতে হয়
তবেই সমাজের হয়না ক্ষয়
পরিস্কার রাখতে নিজ ভূবন
নিয়ম মাফিক সাজাই জীবন।
একা একা হয়না কিছু
অনেক পা আসতে হয় পিছু
তবেই না ভয় পাবে ওরা
ভাঙ্গতে সহজ শঙ্কার গোঁড়া।
হাতে হাতটি রেখে সবাই
সকল অন্যায় করি জবাই
অন্যায়ে দেই ন্যায়ের বেঁড়া
উপড়িয়ে দেই ত্রাসের ডেরা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন