
ভাল লেখা চুপিচুপি
নিরবে যায় চলে
মন্দ লেখায় হুমড়ি খেয়ে
মানুষ কথা বলে।
ভাল লেখায় থাকে বেশি
মন্তব্যের ঘর ফাঁকা
হাবিজাবি লেখায় পড়ে
ভাল লেখা ঢাকা।
মুখটি চিনে মন্তব্যেতে
ভরে কারো লেখা
সে লেখা থেকে তো ভাই
যায় না কিছু শেখা।
গল্প কাব্য ছড়া ছবি
পরিশ্রমের লেখা
সে লেখায় পদচারণা
কারো যায়না দেখা।
মাত্রা নিয়ে ভাবিনা কেউ
কাব্য লিখি হাজার
লক্ষ কবি জন্ম নিয়ে
বসাই কাব্যের বাজার।
আত্মশুদ্ধির কত লেখা
থাকে অবহেলায়
জীবন যৌবন কামের লেখায়
পরিণত মেলায়।
শান্তির পথে ডাকলে লেখায়
এড়িয়ে যায় মানুষ
ইহকালের রঙ তামাশায়
ওড়ায় রঙ্গের ফানুস।
কেউ থাকব না এ ধরাতে
লেখা থেকে যাবে
এমন লিখো যাতে মানুষ
নির্দেশনা পাবে।
রিপুগুলো দমন করি
জ্বালাই আলোর বাতি
মন্দ সকল দূরে ঠেলে
সব ভালই হোক সাথী।
-----------------------------------
২/
কেউ ভেবোনা তোমরা তবে
আমার জন্যই বলছি
আমার জন্যই নিভছি কভু
আমার জন্যই জ্বলছি।
অনেক আছেন নবীন লেখক
ভাল লিখে যাচ্ছেন
প্রেরণাতে তারা কিন্তু
কম মন্তব্যই পাচ্ছেন।
আমরা যদি তাদের লেখা
এড়িয়ে যাই সবাই
কাব্যের খাতায় তারাই তাদের
মেধা করবেন জবাই।
ভুল শুদ্ধ জানি নে আমি
মনের কথা বলি
মন্দ যত পথের পরে
সবি পায়ে দলি।
তুমি আমি সবাই আমরা
সবার লেখা পড়ি
না পড়ে- শুধু লিখেই না
ব্লগের পাতা ভরি।
নিজে লিখে চাইছি শুধু
সবাই লেখা পড়ুক
আমার লেখায় যেনো শত
মন্তব্যের মেঘ ঝরুক।
এমনন করলে হয়না কিছু
ঠকতে হয় যে শেষে
মন খারাপের ঢেউয়ে কিন্ত
নিজেই যাবেন ভেসে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



