
আরো কিছু ছবি ছিল আমাদের গ্রাম থেকে তোলা .............
ক্যামেরা ক্যানন ডি৬০০
সবুজ ছায়াময় বাড়িতে ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে বের হয়ে যাই। এখানে সেখানে অবহেলায় পড়ে থাকা জিনিসগুলোও সুন্দর লাগে ভাললাগে মায়া লাগে। তাই ক্লিকও মিস হয় না। ...
১। লাল রঙ্গনের কলি........
ফুটি ফুটি করে ফুটছে না ওরা
সহসা ফুটলেই ওরা হয়ে যায় মনচোরা smile

২। গাছের বুকে লেপ্টে থাকে লাল জবার ফুল
ভালবেসে গাছকে তবে করে নিকো ভুল
ধরে রাখে আঁকড়ে গাছটি ঝরে যাবে বলে
ভালবাসায় জড়াজড়ি শেষে
দুজন দুদিক যাবে চলে!

৩। কলি তুমি ফুটবে কখন
দেখব তোমায় ফুটা ফুল
ছিঁড়ে তোমায় পড়ব আমি
বানিয়ে কানের দুল।

৪। বিলম্বি গাছের ফুল.......

৫। ফুটে আছিস রক্ত জবা
হেসে কুটি কুটি
সবুজ পাতায় খাচ্ছিস বড়
সুখে লুটোপুটি।

৬।
গায়ে তার হলুদ জামা
তার উপরে হাজার রঙ
শূন্যের মাঝে ভেসে ভেসে
করে সেকি ঢঙ!
ভয়ংকর সে সুন্দর তবু
নয়ন জুড়ায় দেখরে তাকে
ছবি তুলবো হঠাৎ দেখি
পালিয়েছে কোন ফাঁকে!

৭। পালিয়ে তুই যাবি কোথায়
হলুদ রঙা মাকড় রাণী
তুই তো ভয়ংকরী রে
হাত দিয়ে ছুঁতে পারব না জানি।

৮। সবুজ বাঁশের গা বেয়ে যে
উঠছিস পরগাছা
অন্যের গায়ে আঘাত করে
কি মজা পাস বাচা!

৯। পাতার উপর প্রজাপতি
বসে থাকে চুপচাপ
উড়ে যাবে হঠাৎ করে
বৃষ্টি আসলে ঝুপঝাপ।

১০। বাঁশের ছায়া গাছের ছায়া
মায়াবতী গাঁ-টি আমার
সুখশান্তিতে ভরা গায়ে
ভালবাসার খামার।

১১। চুপিচুপি উঠছিস বেয়ে
সবুজ বাঁশের বুকে
জড়িয়ে তুই ছায়ায় মায়ায়
থাকবি বুঝি সুখেঁ

১২। পেঁচিয়ে রেখেছিস দেহটা তার
ছাড়তে বুঝি দ্বিধা খুব রে
কষ্ট দেখে পাচ্ছিস মজা
পরগাছা প্রাণী তুই বড্ড অদ্ভুত রে।

১৩। ছোট ডোবায় হাসের দল

১৪। চলে যাচ্ছে ওদের ঠিকানায়........ ডুবে ভেসে করবে সুখ যাপনা

১৫। খাদ্যের সন্ধানে নেমেছে ওরা

১৬। জোড়ায় জোড়ায় থাকে জলে
ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে
যতো লজ্জা আছে ওদের
সব ধুয়ে যায় অথৈ জলে।

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




