
©কাজী ফাতেমা ছবি
১.
তোমরা বহু বন্ধুর সঙ্গ পেতে চাও
হ্যাঁ- আমি বিপরীত লিঙ্গের বন্ধুত্বতার কথা বলছি...
ঘুরে ফিরে নিয়ে নাও মিথ্যার আশ্রয়
নব বন্ধুত্বের মোহে বুঁদ হয়ে থাক;
কিছুদিন বেশ ভাল কাটে সময়
আচানক ভুলে যাও বন্ধুত্ব,
যে তোমাকে দিয়েছিল....
সুন্দর কিছু সময় উপহার।
২.
নিউরনে সারাক্ষণ একটা দীর্ঘশ্বাসের শীতল ধারা বয়ে যায়...
স্তব্ধ হয়ে আনমনা হই কিছু পল;
কিন্তু ইদানিং কিছুই আমাকে থামিয়ে রাখতে পারে না!
হতাশা রাগ করে বলে,
তুমি আমার সাথে জায়গা বদল করো,
আমিও হতে চাই এমন বেহায়া...
আমি বলি সব জায়গায় সবাইকে মানায় না;
ফিরে যাও অন্য কোথাও।
৩।
দু:সময় কেবল কাছে ডাকে
দু'হাত বাড়িয়ে
সে আকুতি অবহেলা করা যায় না
আলিঙ্গনে থাকি স্থির আবদ্ধ হয়ে
দম বন্ধ করা এই ভালবাসার আলিঙ্গন
চুপসে যাই,নি:শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়
চোখ লাল করে থাকি অপেক্ষায়...
সু:সময় যেনো আলতো ছুঁয়ে দেয় আমায়...
হুম,এ সবই গুঁড়ে বালি.....
June 19, 2014
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




