প্রার্থনা......
০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনের যতো বিষাদ ব্যথা
দাও গো প্রভু দূর করে দাও
শান্তি মনে দাও ফিরিয়ে
কষ্ট সব নাও ফিরিয়ে নাও।
তোমার নামের মালা খানা
পরিয়ে দাও গলে আমার
মনের ভিতর গড়ে দাও না
নবীর প্রেমের অথৈ খামার।
হেদায়েত যে পারো দিতে
প্রভু তুমি যদি গো চাও।।
মন্দ কথা মন্দ রাস্তা
ভুলিয়ে দাও অন্তর হতে
যে পথে মোর কল্যাণ তব
মন ঘুরিয়ে নাও সে পথে;
বুকের বামের দিলে তুমি
তোমার প্রেমের খুঁটি বসাও।।
চোখে তুমি বুকে তুমি
জপি যেনো তোমার-ই নাম
ছাড়ি যেনো ঈমান নিয়ে
দেহ রেখে এই ইহধাম;
তোমার প্রেমের ক্ষেতে প্রভু
দিবারাত আমারে চষাও।।
মনের ভিতর অহম যতো
দূর করে দাও তুমি প্রভু
তোমার নূরের আলো দিয়ে
সাজিয়ে দাও মনের বিঁভূ;
বুকের ভিতর মন্দ জঞ্ঝাল
দাও গো প্রভূ দূর করে দাও।।
ছB...... নেট
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন