মেয়েবেলার স্মৃতি রোমন্থন....
১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
কেমন করে অতীত হলো
এমনতরো মিষ্টি প্রহর
কলকলানি ঝলমলানি
বইতো কতো সুখের নহর!
ঝুপ্পুরঝাপ্পুর জলে অথৈ
ঢেউ তুলিয়ে পা ডুবিয়ে
ছোট্ট পিরান আর পাজামা
ছপছপ জলে সব চুবিয়ে...
কাটতো বেলা কাটতো সুখে
আ-হা-হা সে অতীত প্রহর।।
নগ্ন পায়ে আঙ্গুল চেপে
ভেজা পথে হেঁটে হেঁটে
পিছলে তবু ধপাস হয়ে
রক্ত ঝরতো হাত পা কেঁটে
মেয়েবেলার সুখের স্মৃতি
মনে তোলে সুরের লহর।।
জলে ভরা পুকুর ডোবা
কলাগাছের ভেলায় চড়ে
বৃষ্টির জলের ছোঁয়ায় সিক্ত
জোয়ার আসতো মনের ঘরে
সবুজ মাঠটি হতো তখন
থৈ থৈ জলের অথৈ ডহর।।
পা ডুবানোর প্রহরগুলো
সঙ্গী হতো ঘাটের পইঠা
ছলাৎ ছলাৎ প্রেমে ভাসতাম
হাতে নিয়ে সুখের বৈঠা
কতো সুখের ভরা ছিলো
মেয়েবেলার মনের শহর।
স্বপ্ন কতো ছিলো হায়রে
সাজানো সে থরে থরে
ধীরে ধীরে স্বপ্নগুলো
উড়ল হাওয়ায় পড়লো ঝরে
জীবন যেনো যন্ত্রের মতো
পলে পলে তিতা জহর।।
সুখের স্মৃতি রোমন্থনে
নিমন্তন্ন সবার প্রতি
যাওনা চলে একবার ওড়ে
হয়ে রঙিন প্রজাপতি
অতীত যেনো সবার তরে
জমিয়ে রাখা সুখ মোহর।।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন