somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

» গোলাপ সমাচার (লাল_গোলাপ_ই_চাই_কিন্তু )

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি গোলাপ এমন করেই
নিয়ে হও না সামনে খারা
চাই না আমি অন্য কিছু
এমন একটি গোলাপ ছাড়া!

মন দুয়ারের কড়া নেড়ে
আসবে যখন হঠাৎ করে
গোলাপ হাতে নিয়ে এসো
সাজাবো প্রেম থরে থরে!
গোলাপ হাতে পেলে আমি
হতে পারি পাগলপাড়া।।

দুয়ার খোলে বন্ধ চোখে
দাঁড়াবো গো সামনে তোমার
মুগ্ধ তুমি গোলাপ হাতে
আহ্ কি বাঁধালে ধুন্ধুমার।
চক্ষু খুলতে তাড়াতাড়ি
দিচ্ছো দেখি আমায় তাড়া!

চক্ষু খোলে পাগল হলাম
সামনে তুমি গোলাপ হাতে
কেমন জানি শিহরণে
রঙিন আমি এ প্রভাতে।
এমন করে দিলে কেনো
হৃদে আমার ঘূর্ণি নাড়া।।

রক্তিম গোলাপ আমার জন্য
মুগ্ধতাতে মরেই যাবো
এমন করেই শ কোটি বার
তোমায় কি গো সামনে পাবো?
হয়ো নাকো কভু তুমি
আমার অবুঝ নয়ন হারা!!

ভালবাসা তোমার তরে
দিলাম ঢেলে হৃদয় খুলে
সামনে যখন আসবে তুমি
ফুল আনতে যেয়ো না ভুলে।
যতো দূরেই থাকো বন্ধু
ডাকলে তুমি দিয়ো সাড়া!

গোলাপ যদি দিতেই চাও গো
দিয়ো তবে রক্তিম গোলাপ
বকে যাবো প্রেমে তোমার
কত শত পাগল প্রলাপ
তোমার কথা মনে হলেই
ব্যথা বুকে মাথাচাড়া।

যদি হও গো বিমূখ কভু
কষ্টে আমার যাবে প্রহর
তুমিবীনে শূন্য আমি
আঁধার হবে মনের শহর।
ডাকলে যদি না আসো গো
দেখো আমি পড়বই মারা।।



গোলাপ ফুলের সুবাস নিবো
তুমি আমি দু'জন মিলে
ঝড়ের তোড়ে ভাসব প্রেমে
ঝংকারিবে প্রেম গো দিলে।

একটি গোলাপ দুটি মানুষ
দুটি মনও একটি হবে
ভালবেসে গোলাপ দিলে
মনে শুধু তুমিই রবে।

গোলাপ পাপড়ি ছুঁড়ে দাও না
মুখের উপর চোখের পাতায়
নামটি লিখবো আজগো তোমার
গোটা অক্ষরে মনের খাতায়।

লালে লালে সাজব দুজন
মুগ্ধতাতে দেখবে স্বজন
এমন ভালবাসার জলে
ডুবতেই বা পারে ক'জন!



গোলাপ শুধু নয় কো কিন্তু
উপহারের বাক্স ধরো
হাতটি বাড়াও মুগ্ধ হয়ে
থেকো না আর জড়োসড়ো।

এমন করে তাকিয়ো না
লজ্জা আমার লাগছে বড়
কেমন দেখো পা দুটি মোর
কাঁপছে ভয়ে থরোথরো।

শিহরণে পাগল আমি
তোমার প্রেমের সূত্র ধরে
দিবে বলো জায়গা আমায়
তোমার মনের গহীন ঘরে?

কিছু বলো চুপ থেকো না
লাগছে কেমন তোমার প্রিয়
চাইনা কিছু তোমার কাছে
পারলে তোমার মনটা দিয়ো!



এমন ভাল লাগছে আমার
কি করে বুঝাই গো তোমায়
জেগে আমি আছি কি গো
নাকি আছি অথৈ কোমায়?

কেইবা এমন ভালবেসে
রক্ত গোলাপ দিবে আমায়
পারলে তুমি রেখো আমায়
বোতাম করে তোমার জামায়।

বুকের বামে জায়গা দিয়ো
প্রিয় তোমায় ভালবাসি
আমার মনের উর্বর জমি
তুমি হয়ো প্রেমের চাষি।



এমন করেই থাকব দু'জন
ভালবেসে পাশাপাশি
প্রেমের জলে ডুবসাঁতারে
সুখে হবে ভাসাভাসি।

গোলাপ দিয়ো বেলী দিয়ো
হাজার রঙে মাখামাখি
দু'জন যেনো এমন করেই
পাশে হয়গো থাকাথাকি।

মুগ্ধ আমি মুগ্ধ তুমি
গোলাপ প্রহর আসুক বারবার
ভালবেসে এমন করেই
পুড়ে করো আমায় ছারখার।

তোমার কাছেই নত আমি
প্রেমের জলে ভাসতে চাই গো
সারাজীবন তোমার যেনো
এমন করে কাছে পাই গো।

আমি তোমার গোলাপ হবো
গন্ধ নিয়ে থাকবো বুকে
দেখো দেখো দু'জন আমরা
থাকি যে হায় কতো সুখে।

ধরো না হাত চলো না যাই
দূর দূরান্তে হারাই দু'জন
মনের মাঝে ডাকছে কেবল
প্রেমের পাখি কুহু কুজন।

চলো তবে পাশাপাশি
আগাই চলো সামনের দিকে।
হাতের মুঠোয় হাতটি রেখে
জীবনের রঙ না হোক ফিকে।

(ছবি প্রতিকি আর লেখা রোমান্টিকদের জন্য নট আমার জন্য ;) :D )
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×