জীবন যেনো এই মেঘ এই রোদ্দুর
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(নেট ছবি)
©কাজী ফাতেমা ছবি
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
ভিজল আমার মনের শহর
উদাস দুপুর তৃষ্ণার্থ মন
ভাল্লাগ ছে হায় এমন প্রহর!
লতাপাতা বৃষ্টির দোলনায়
দুলছে কেমন উথাল পাথাল
বৃষ্টি এলেই সুখের ঊর্মি
মনে ভাঙ্গে, আমি মাতাল।
কাউয়া ভিজে জবুতবু
ঘরের চালায় চড়ুই লুকায়
বৃষ্টির ফোঁটায় শিহরণে
বুকটা কেমন ধুকপুকায়!
মানিপ্লান্টের পাতায় পাতায়
বৃষ্টির ফোঁটা ছুঁয়ে ছুঁয়ে
একটা দুইটা মুক্তোর দানা
পড়ছে ধীরে চুয়ে চুয়ে!
প্রজাপতি ফড়িং পাখি
আচ্ছা এরা কোথায় থাকে
মাথা বাঁচায় কেমনে ওরা
কোন্ গাছে কোন্ পাতার ফাঁকে!
বৃষ্টি এলেই ছন্দ আসে
ছড়া লিখি বৃষ্টি দেখে
বৃষ্টি ভেজা প্রহর নিয়ে
মনে যাই শ স্বপ্ন এঁকে!
হায় হায় বলি একি! হলো
উঠল রোদ্দুর বৃষ্টির ফাঁকে
ঝকমকানি আলোর পাখি
ওড়ে এলো ঝাঁকে ঝাঁকে!
বলছি আমি শুন তোমরা
আছ যেথায় যে বহুদূর
জীবন মোদের এমন যেনো
এই যে মেঘ এই রোদ্দুর!
হাসি কান্না জীবন জুড়ে
মেঘ রোদ্দুরের অপার খেলা
হাসি সুখে কভু দুঃখে
হেসে কেঁদে যায়রে বেলা!
(September 17 at 1:22pm)

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন