
এমন করে তাকিয়ে থাকো-লজ্জা বুঝি লাগে না!
তোমার সাথে প্রেমে মজতে-ইচ্ছে বুঝি জাগে না!
তোমার চোখে তাকিয়ে চোখ-কেমন দেখো মুগ্ধতা
এই চোখে আছে কেবল -ভালবাসার শুদ্ধতা।
যাওনা বাপু তাকিয়ো না-লজ্জায় যাবো মরে গো
তুলবে কবে বউ বানিয়ে-তোমার বুকের ঘরে গো,
চুলের ঘ্রাণে হবে মাতাল-অন্ধকারের নিশা যে
চাইছি আমি ভালবেসে-হারাও তুমি দিশা যে।
লাজে রাঙা চোখে তুমি-ভালবাসার ঝড় উঠাও
হেমন্তের এই উষ্ণ বেলায়-আমার তরে মন লুটাও!
মনের মাঝে ওড়ে বসো-তুমি আমার পাখি গো
মন কাঁপিয়ে দিয়ো নাকো-কভু আমায় ফাঁকি গো।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



