somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

আশ্বিনের একটি বিষন্ন দুপুরে (জীবন গদ্য)..

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
©কাজী ফাতেমা ছবি


সবুজ মাঠ জুড়ে রোদ্দুর খেলে যাচ্ছে। আশ্বিনের এই মধ্যাহ্নে উদাস কে ই বা না হয়। বারান্দায় দাঁড়িয়ে উদাস দৃষ্টি রোদ্দুরের খেলা দেখে যাই... সুন সান নিরবতা... কেউ কোথাও নেই, কাকের সভাও নিরব। কেমন বিষন্নতা চারিদিকে।নেই সুরাসুর-নেই প্রাণ চঞ্চলতা কোথাও। ছুটির দিনগুলো তবে এমন কেনো। কেনো এত উদাসীনতা প্রকৃতি জুড়ে।রোদ্দুর ঝরে পড়ে একাকি গাছের পাতায় পাতায়। ঝিরিঝিরি হাওয়ায় দুলছে পাতারা সাথে আমার মনও।

শহুরে জীবন বুঝি এমনই-মাঠ আছে গরু নেই-রাখাল নেই-আচ্ছা সেই দিনগুলো হারালো কেনো। উদাস দুপুরে দূর থেকে ভেসে আসতো মিষ্টি সুরের বাঁশির সুর। রাখাল’রা বাজাতো বাঁশি... হৃদয়ের অথৈ হতে সুর তুলে আহা-শুনলেই মন প্রাণ ভরে যেতো আবেগে। আমার এখনো মনে আছে স্মৃতির পাতা থেকে উঠিয়ে নিয়ে আসি-তোমরা শুনবে- শুনো-বাঁশির সুর শুনে একদা আমারও বাঁশি বাজাতে ইচ্ছে হতো। মেলা থেকে কে আমায় বাঁশি কিনে দিবে-মুলি বাঁশ কেটে নিজেই লোহা আগুনে গরম করে ছিদ্র করে বাঁশি বানিয়েছিলাম। এক দুই নয় রোজ রোজই বাঁশি বানাতাম-তবে আমি তাতে সুর দিতে পারিনি। ফেঁ ফুঁ ছাড়া আর কিছুই হয়নি-হয়তো তখন সুর আমায় ছেড়ে পালিয়েছিল। আমি সেদিন মধ্যাহ্নেও বিষন্নতায় ডুবেছিলাম। মনের সুর কেটে সেদিনও বেসুরো সুরের উদাস দুপুর আমাকে স্তব্ধ করে দিয়েছিল অকারণেও।আজও রোদ্দুরের খেলা দেখি আনমনে দাঁড়িয়ে।ফাঁকা রোদ্দুর জ্বলা মাঠের মতই যেনো বুকটা খাঁ খাঁ প্রেমহীন বিরানভুমি। সাইমুম ঝড় কখন এসে আমায় উড়িয়ে নিয়ে যাবে যেনো ।ফেরিওয়ালার হাঁক শুনে আচম্বিতে ধ্যান ভেঙ্গে যায়।

রোদ্দুর’রা মেঘের ছায়ায় লুকিয়েছে.....মাঠজুড়ে মেঘের ছায়া-আহা আরো কত বিষন্নতা ঝরে পড়ছে চারিদিক। ঝরা বকুল ফুলগুলো হয়তো শুকিয়ে ইট সুড়কির বিছানায় তাদের সলিল সমাধি হয়ে গেছে।সবুজ হরিতকিগুলো চুপসে গিয়ে ধূলায় লুটিয়ে পড়েছিল সেই সকালে। এতক্ষণে শুকিয়ে কাষ্টরূপে শুয়ে আছে বিষন্নতার চাদরে।সবুজ গাছপালাগুলো থিরথির কাঁপছে কখনো রোদ্দুর তাপে কখনো মেঘরঙ হাওয়ায়।আচ্ছা পৃথিবীটা এত মায়াময় কেনো? উফ-বিষন্নতা,নিরবতা, উদাস তবুও এত ভাললাগা ছড়িয়ে আছে আনাচে কানাচে। চোখ রাখলেই মুগ্ধতায় খুন হই। বিষন্ন মন আনমনে মুগ্ধতায় পরিপূণ।

ভাল লাগে আমার সব ভাল লাগে। ভালবাসি হুম বিষন্নতাকেও ভালবাসি-নিরবতা-সুরাসুর-উচ্ছ্বাস-উল্লাস- কাকেদের কাকা সুরও ভালবাসি...একটু পরেই ভেসে আসবে আযানের মিষ্টি মধুর ধ্বনি, সেই ধ্বনি মনে অনুরণনের বেজে উঠে স্রষ্টার রূপের মহিমায় মন নত হয় মুহুর্তেই।বেলা পড়ে এলো-এই-রে-এখনো দুপুরের খাওয়া সারা হয়নি। খেতে হবে আমায়-তৃপ্তি করে মুগ্ধতায় খাবো স্রষ্টার দেয়া রিযিকদানা-ছুটির দিনের দুপুর-আহ্ বিছানায় গা এলিয়ে বালিশের স্তুপে মগজ ঢুকিয়ে দিলেই ঘুম’রা আসবে স্বপ্নরূপে। আমি আবারো মুগ্ধ হবো-আবারো আযানের ধ্বনিতে জেগে উঠবো ওযুমে মগ্ন হয়ে স্রষ্টার প্রাথনায় রত হবো-বিকেল আমায় দিবে আবারো একরাশ ছায়ামাখা মিষ্টি মুগ্ধতা।

হুম, ভালবাসতে জানতে হয়-বুঝতে হয় অন্তর দিয়ে-মন দিয়ে অনুধাবন করতে হয় স্রষ্টার দেয়া এই ছোট জীবন। ভালবাসার সুর শুনতে হয় গভীর মগ্নতায়। ভালবাসতে হয় হুম সৃষ্টির সবকিছুকেই ভালবাসতে হয়।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
২২টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×