ইন্দুর সমেত রুটির রোল -গিয়াস উদ্দিন লিটন ভাইয়ার ব্রেকফাস্ট 
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুনো শুনো বন্ধু তোমরা
শুনো রে দিয়া মন
লিটন ভাইয়ার এক কাহিনী
করিবো গো বর্ণন!
ভুলা ভালা চেহারা তার
গিয়াস উদ্দিন নাম
উল্টা পাল্টা খাবার খাওন
শুনেছি তার কাম।
শুনেন তবে কি হয়েছে
লিটন ভাইয়ার ব্রেকফাস্ট
রুটি ভাজি খাওয়ার অভ্যাস
ছিলো অবশ্য মাস্ট ।
গাপুস গুপুস খেতে ভাইয়া
পছন্দ যে ভারী
দেরী হলে খাবার খাওন
ভাবীরে দেয় জারি।
একদিন সকালে কি হলো
কি যে বলি ভাইবোন
মনে হইলে সেই কথাটা
হেসে হেসে হই খুন।
খুব প্রভাতে খাইতে বসল
গিয়াস উদ্দিন ভাইয়া
আচম্বিতে দোরে কে-রে
কড়া নাড়ে যাইয়া।
রুটি ভাজি রেখে ভাইয়া
যেইনা দুয়ার খুলল
প্লেটে কি আছে কি নাই
সকল কিছুই ভুলল।
বন্ধুর কাছে বসে বসে
গল্পে আড্ডায় মশগুল
রুটিতে চোখ না রেখেই
মুখে পুড়ে খায় গুল।
-কাহিনী........
ভাইয়া যখন দুয়ার খুলতে
নাস্তা রেখে উঠল
সেই সুযোগ ইন্দুর একটা
রুটির ভিতর ঢুকল।
গল্পে মত্ত লিটন ভাইয়া
তৃপ্তিতে খায় রুটি
আরাম করে চিবিয়ে হায়
হেসেই কুটি কুটি।
বন্ধু বলে লিটন রে তুই
কি খেয়েছিস রে ভাই
রক্ত কেনো মুখের পরে
ওরে বাপরে ডরাই!
খেয়াল করে দেখে ভাইয়া
রুটির ভিতর ইঁদুর
মাথা তাহার পেটের ভিতর
আহ্ বেদনা বিদুর।
রাক্ষস কোক্ষস লিটন ভাইয়া
ঘেন্না তার ছিলো না
কিন্তু বন্ধুর পেট উথলিয়ে
বমি বন্ধ হলো না।
ওরে মারে খেতে বসলে
ভাসে একি দৃশ্য
ইন্দুর খাওয়া গিয়াস ভাইয়া
খাওয়ায় করলো নি:স্ব।
আমার দোষ নাই রে ভাইয়া
কাহিনীতো সত্য
ইন্দুর ধরে পার্সেল করুম
ইহাই হোক আপনার পথ্য।
(মাত্রা গুনলে হপে না... খেলুম না )
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন