বসন্ত দুপুর...
৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
রঙ বসন্তের এই বেলাতে
বৃক্ষ লতায় হাওয়ার কাঁপন
আহ্ প্রশান্তি দেহ মনে
প্রকৃতি আজ হলো আপন।
আকাশ জুড়ে সূর্য্যি ছড়ায়
ঝলমলানো আলোর ধারা
সেই আলোতে হাওয়ার নাচন
সুখে মন যে পাগলপাড়া!
ধূলোবালি উড়ছে স্বাধীন
ফাঁকা মাঠে রোদের খেলা
লাগছে ভালো দেখতে এমন
রোদ্দুর জ্বলা দুপুর বেলা।
চৈত্রের দুপুর হয় নি উদাস
উড়ছে মনে চড়ুই পাখি
কেমনতরো চঞ্চল হাওয়া
দূরের পানে দৃষ্টি রাখি!
জ্বলছে নিভছে রোদের আলো
আকাশ'টাকে মেঘে ঢাকে
ঝিকমিকিয়ে মাঠের বালি
হাসছে যেনো আলোর ডাকে।
লাগছে ভালো বসন্ত দিন
দমকা হাওয়ার মিষ্টি ছোঁয়ায়
এলোমেলো পাতা'রা সব
মর্ত্যের প্রেমে মাথা নুয়ায়।
বসন্ত যায় রইলে দূরে
মন'টাও যে বিবর্ণ মেঘ
দেখলে নাকো এসে তুমি
ঝরে আমার অথৈ আবেগ!
পাতায় পাতায় বসন্ত প্রেম
সুখের আবেশ মনে ছড়ায়
নাইকো তুমি পাশে আমার
ভাবলে চোখে অশ্রু ঝরায়!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুনভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন