ব্লগ আকাশে চাঁদের বাড়ি... (ফান পোস্ট)
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ আকাশে চাঁদের বাড়ি
বাড়ি উপর পানির ট্যাংক
চাঁদের মুখে খই ফুটানো
জমা কথার বিশাল ব্যাংক।
পানি ট্যাংকের নাম আছেগো
গাজী নাকি নামটি- শুনি
কালো ট্যাংকের নিচে থাকা
চাঁদ ভাইয়াটা বিরাট গুনী।
সকল পোস্টে কমেন্ট চাঁদের
যেনো বিনোদনের ডিব্বা
ইচ্ছে করে ভেংচি কাটি
দেখাই ইয়া বড় জিব্বা!
রাজনীতিতে চাঁদ ভাইয়াটার
জ্ঞানের সীমা অনেক বেশী
বিদেশ থেকেই রাগের চোটে
ফুলিয়ে দেখান দুই পেশী!
চাঁদ ভাইয়া'টা আবেগ শূন্য
পড়লে বুঝি - চাঁদের সামু
বললে শুনি ভাইয়ার উত্তর
আবেগ ধুইয়া পানি খামু?
হাজার হাজার কমেন্টের চাষ
চাঁদের দেয়া ব্লগের পাতায়
মুগ্ধতা নেই চাঁদের মনে
কি যে লিখা মনের খাতায়?
বুঝি না হায় কথা বার্তা
মাঝে মাঝে পাগল ভাবি
ধইরা তারে জিগাও তোমরা
মনে যে কি, রাখি দাবী!
বয়স'টা তার সবে কুড়ি
শুনলে কথা পায় যে হাসি
জ্ঞানের ঝুলি মাথায় নিয়ে
চাঁদ ভাইয়া হয় কথার চাষী!
এই দুনিয়ার সকল খবর
নখ দর্পনে রাখেন গাজী
মনে হয় রোজ- কর্ম ছাড়া
খেতে রাখেন কথার বাজী।
ফটো এডিট করছি পেইন্টে -সব ইন্টারেনট ইন্সট্রুমেন্ট
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন