বৃষ্টিমূখর রাত্রিবেলা-খেলছি শুয়ে ছন্দখেলা
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
আকাশ ভেঙ্গে নামল বৃষ্টি
এই বৈশাখের সন্ধ্যা বেলায়
অঝোর বৃষ্টি ঝুপুর ঝাপুর
পাতার সাথে মাতল খেলায়!
গুড়ুম গুড়ুম ডাকছে আকাশ
বজ্রপাতের বিজলি চমকায়
বৃষ্টির ফাঁকে আকাশ রাজা
ভয় দেখাতে জোরে ধমকায়!
বৃষ্টি পড়ছে ঝুমঝুমাঝুম
তালে তালে গাছের ডালে
হাত বাড়িয়ে বৃষ্টি এনে
ছোঁয়া লাগাই দু'টো গালে।
বৃষ্টির সুরে যাই ভেসে যাই
সুখের খেয়ায় অথৈ জলে
ছপছপাছপ নগ্ন পায়ে
কাঁদামাখা জলের তলে!
বারান্দাতে বৃষ্টির ছিটা
শিহরণে দেহে কাঁপন
ও বৃষ্টি'রা নে-না কাছে
এবেলায় কর্ না আপন!
ঐ যে মাঠে খেলছে ফুটবল
বন্ধু'রা সব জলে ভিজে
আমারও তো খেলতে মন চায়
দৌঁড়ে যেতে ইচ্ছে কি-যে!
আঁধার ভেঙ্গে পড়ছে বৃষ্টি
নিয়ন আলো ছুঁয়ে ছুঁয়ে
ধূলো বালি মলিনতা
বৃষ্টির জলে গেলো ধুঁয়ে!
হলুদ আলোয় যাচ্ছে দেখা
বৃষ্টি'রা যে নাচ্ছে ঘাসে
বৃষ্টিরাণী নুপূর পায়ে
দাঁড়ায় এসে আমার পাশে!
ভাল লাগায় গেলো ভরে
এমন একটি বৃষ্টির রাতি
বৃষ্টি নিয়ে ছন্দ ছড়ায়
শব্দে শব্দে তাইতো মাতি।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন