বিলি ভাইয়া স্মরণে (ফান পোস্ট).....
২৭ শে মে, ২০১৭ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুঁজতে খুঁজতে পাই না খুঁজে
মোদের ভাইয়া বিলি
কোথায় জানি হলো উধাও
গেলো নাকি চিলি।
হেথা খুঁজি সেথা খুঁজি
হাওয়া তুই কি নিলি?
জানিস নে তুই হাওয়া ওরে
ব্যথা মোদের দিলি।
বিলি ভাইয়া কোথায় তুমি
আসছো নাতো ব্লগে
রাগ করেছি বলব নাকো
কথা তোমার লগে।
কবিতায় কি দিয়েছো ডুব
সাঁতার কাটছ সুখে
কবিতা কি দিলো তোমায়
আজব মন্ত্র ফুঁকে!
গুম হয়েছো এখান থেকে
মোদের গেলে ভুলে
কাহিনী কি এসে বলো
সব ঘটনা খুলে।
বিয়ের বাদ্যি বাজলো নাকি
দিবে নিমন্তন্ন?
জানতে আমরা খবর তোমার
খুঁজছি তন্ন তন্ন!
ওমা একি দূরে দেখি
মোদের ভাইয়া বিলি
কি জানি কি ধ্যানে, একি!
হাতে পানের খিলি।
পান চিবিয়ে রাঙ্গা ঠোঁটে
বিলি ভাইয়া হাসে
মত্ত ভাইয়া গল্প কথায়
সুন্দরী তার পাশে!
প্রেমে খাচ্ছ হাবুডুবু
জানি নাকো আমরা
এসো তবে এখান'টাতে
তুলব পিঠের চামড়া!
আরে ভাইয়া ভয় পেয়ো না
সেতো কথার কথা
না জানিয়ে ঘটলে কিছু
মারব চোখে গুঁতা!
আরে আরে তাও না হা হা
ভালো ভাইয়া বিলি
আচ্ছা ভাইয়া বলো চুপি!
মেয়ে'র নাম কি মিলি?
ফিরে এসো মোদের পাশে
অপেক্ষাতে আছি
খবর জানতে বসে আছেন
মোদের শায়মা চাচি
থুক্কু
মোদের শায়মা আপি

ঘটনা যে ঘটল আহা
কত কিলাকিলি
থুক্কু
ঝগড়া ঝাটি বাক বিতন্ডা
মিস করলে ভাই বিলি!
কবিতা'রা নেই এখানে
বিতৃষ্ণা যে গিলি
আসলে তুমি উঠবে হেসে
ব্লগ'টা ঝিলিমিলি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন