somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেইন্টে/পেন্সিলে/ড্র-প্লাস আর টাচে আঁকা ছবি..... (ছবি দেখে ছবি আঁকা)-৩

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১। আমি রূপা-তোমার জন্য অপেক্ষায় কাটিয়ে দিয়েছি পনেরটি দ্বাদশীর পূর্নিমা। অথচ হিমু তুমি বলেছিলে তুমি জোছনা রাতের ঝোঁপঝাড় পথ মাড়িয়ে হেঁটে যাবে.. কোন এক দ্বাদশীর রাতে অথচ তুমি আর এ পথ মাড়াও নি। হলুদ পাঞ্জাবীতে সুঁইয়ের আঁচড়ে তুলেছিলাম ফুলের বাগান-সেখানে রোয়ে দিয়েছিলাম রূপার আবেগী মন। তুমি ছুঁবে বলে দ্বাদশীর পূর্নিমায় স্নান সেড়ে অপেক্ষার প্রহরগুনা জোনাক হয়ে কাটিয়ে দিয়েছি দীর্ঘ প্রহর-তুমি নেই এখানে কোথাও।

আরো কিছু পুরোনো কিছু ছবি-যাহা কিনা পেন্সিল কিংবা এমএস পেইন্টে আঁকা। পূর্বে কাজের ঝামেলা কম থাকায় আঁকাআকিতে অনেক সময় দিতে পারতাম। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ছবি একসাথে করে ব্লগে রেখে দিবো বলে নতুন করে আবার পোস্ট দিতেছি। আগে এক দুইটা ছবি করে পোস্ট হয়েছিল এখানে। যাই হোক। মানুষের ছবি আর আঁকব না আগেও বলেছি। এগুলো আগের আঁকা। আপনাদের ভাল লাগলে আমার কষ্ট সার্থক।

২।
বিমর্ষ আমি ঘুমোঘোরে তোমায় দেখি-চোখ বুজলেই তুমি এসে হানা দাও- এ কেমন তুমি- চোখে আমার আয়না ধরো-যে আয়নাতে তোমার ছবি, দীর্ঘশ্বাস নিয়ে তুমি পালাও, আয়নার কাঁচ ভেঙ্গে দিলুম।-ভাগো .।



৩। এইটা পেন্সিল আর জলরং এ আঁকা
ও কৃষাণী ভাত দিবি-দে-না মোরে পান্তা ভাত
খিদের জ্বালায় পেট পুড়ে যায়-লাগা দেখি কামে হাত
ও কৃষাণী দে-না আমায় কাঁচা লঙ্কায় পান্তা ভাত
চল্ খাই এক থালাতে-
লোকমা তোলা ভালবাসায় এক হোক আজ দুটো হাত।



৪। গেলাম গেলাম বাপের বাড়ি-কৃষাণ তুমি শুনো কানে!
চাল নাই মোর-চালের গোলায়, পেটের খিদায় মরমু প্রাণে?
ভাত চাওতো লজ্জা নাই-চুলায় রাখছি জলের পাতিল
খিদে পেটে বলছি শুনো-তোমার সাথে সম্পর্কটা করছি বাতিল.
যাইগা আমি বাপের বাড়ি
যামুগা আজ বাপের বাড়ি
জ্বলবে না আর চুলায় হাড়ি।



৫। এটা ড্র প্লাস আর ফটোশপে এডিট

বিষন্নতার এক নীল জল-পেয়ালায় রেখেছো বালক
চুমুকে চুমুকে খসে পড়ে তোমার উচ্ছাসের সবুজ পালক
উঠো মুখ তুলো-ফিরে তাকাও-আলোতে দাঁড়াও ঘুরে
তোমার জন্য আলো এনেছি-শিউলী ফোটা ভোরে।



৬। এটা বাবা দিবসে আঁকা। এটা আকাআকির প্রথম ধাপ ছিল -তেমন ভাল হয়নি।



৭। এটাও আকাআকির প্রথম ধাপের ছবি..



৮। একাকী নিভৃতে তুমি দূরে তবু টেনে আনি কাছেে
এমন করেই দূরে থেকেও কাছে থাকি মন যে এই যাচে
ইনবক্সের কড়া নেড়ে-ডেকে যাও রাত বিরাতে
যেয়ো না দূরে কভু থেকো আমার সাথে।



৯।
কি হয়েছে কি হয়েছে-রেগে মেগে আছো যে বসে-ও ছেলে কিসের অংকা যাচ্ছো মনে কষে। জীবনের এই চলার পথে কত বাঁধা আসবে ধেয়ে-দূরে ঠেলে ক্লান্তি সকল যাও না দেখি আনন্দের গান গেয়ে।



১০। তুমি ভেবো-না আমি দূরে, তুমি যেখানেই স্বপ্ন বপে যাবে, আমি জল হয়ে ছড়িয়ে থাকবো সেখানে। তুমি ছুঁয়ে দিয়ো আমার মন। ঐ যে গাঙচিল, তার ডানায় স্বপ্ন দিলায় উড়িয়ে-পারলে ধরো- রেখে দিয়ো বুকের বামে।



১১। স্বপ্নগুলো রঙিনই থাক-কখনো ভুলেও সাদা কালো হতে দিয়োনে- যত ‍দু:খ মনে পাখির ডানায় বেঁধে দাও, যাক উড়িয়ে নিয়ে উথায় হাওয়ায় তোমার আমার কষ্ট যত।



১২। এই চোখে তাকিয়ে দেখো- খুঁজে পাবে অথৈ সমুদ্দুর-নীল জলের ঢেউয়ে তোমায় ভাসাতে চাই-কেবল একবার বলো ভালবাসি। চোখের গভীরে তোমাকে হারাতে হবেই বাপু তুমি হারিয়ে যাও দিনি।



১৩। লাইন আর্ট
বিমর্ষ সময় কেনো যে টেনে ধরে রাখে আমায়-ফসতে যেতে চাইলেও- কষ্টসময়গুলো আঁকড়ে ধরে আমায়।



১৪। আহা এমন করে যদি কেউ বলতো সরি
তারি মনে বাইতাম তখন চুপিচুপি
ভালবাসার এক ছোট তরী।
আহা এমন করে যদি কেউ বলতো সরি
দ্বিধা ভুলে হয়ে যেতাম তার আকাশে
ভালবাসার ছোট পরী।



১৫।
আমাকে তুমি চিনবে না- অথচ ততটাই চিনতে যখন তুমি ছিলে মনের কাছাকাছি-ভুলে যেতে যেতে দূরে আরো দূরে গিয়ে কণ্ঠও চিনতে পারো-নি । তুমি আছো মনের মধ্যিখানে। ভেুলে যাও তাতে কি-মনে তো আমি তোমায় রাখবই।



১৬।
গায়ের এক সবুজ কন্যা-মনে ছিল তার উচ্ছাসের বন্যা... দুরন্তপনার সেই দিনগুলো আর নেই। গায়ের মাটিতেও যান্ত্রিকতা ভর করেছে। ঘরে ঘরে ডিস-টিভি-নেট লাইন, সেই উচ্ছাস জড়ানো দিনগুলো আর নেই। এখানে কেবল আছে বিষন্নতা। খেলার মাঠ ফাঁকা পড়ে থাকে। মারবেল ডাংগুলি, কানামাছি বউছি, কোথায় হারালো আজ রুমাল চুরি কিংবা ক্যারাম খেলা। স্মৃতি রোমন্থণে যে সুখ- সেই সুখ মুছে যাবে কালের অতলে সব। আগত সময়গুলো কেবল হতাশাই নিয়ে আসে যা কিনা কষ্ট স্মৃতি হবে একদা।

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×