somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

এই বসন্তে (যৌথ কাব্য)-মনিরা সুলতানা আপ্পি ও কাজী ফাতেমা ছবি

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই বসন্তে
আমি চাই তুমি পাহাড় দেখ
লালমাটি রং ছুয়ে তৃষ্ণা বাড়া'ও
নীলমনিও মাধবী থাক
তুমি মহুয়া'তে মন ভেজা'ও
রাতজাগা লালচোখে
অস্তাচলের রক্তিমাভ দেখবো আমি
তুমি শুধু ছুঁয়ে এসো শাল বন মেঘ।

সমুদ্র !!
সমুদ্র দেখেছ বুঝি !!!
ও মা তাও নয় !!!!
থাক তবে এ বেলা
বর্ষার মিলনে সাগরের সুখ দেখ তুমি
কোজাগর'এ তার নুয়ে পরা নম্রতা;

এ পূর্ণিমা'তে পাহাড়ে ই যাও ।

ঝড়া পাতা গান,রুদ্র তাপ আর নিশ্চুপ নিসর্গ
যত’টা তোমাকে মানায় আমি হলফ করে বলতে পারি-
পৃথিবীতে আর কোন কবি তত’টা
মাননসই ছিল না অরন্যে।

ঘুঘু দহ'এ জলের আয়নায় যে জলছবি ছাপ
সেখানে আদিমতম সৌন্দর্যে-
প্রাগঐতিহাসিক কাল থেকে
কেবল তোমার'ই ছায়া ভেসে আছে.

পারিজাত ফুল পরযায়ী পাখি’র অভিসার দেখ তুমি
অযাচিত কালো বাদলের তান্ডব কিভাবে
অরন্যে’র নির্জনতা ভেঙে খান খান করে-
সেই শোক বিলাসীতায় মেতে উঠ বেশ।

এই ফাগুনে পূর্ণিমা ছুঁয়ে তুমি কেবল-
বন পাহাড়ে’ অরণ্য বিবাগী আরন্যক হও
আমি-
অরন্য ভালোবাসি বলে।
©Manira Sultana

আপার লেখা (আপনার মত সুন্দর লিখতে পারি নাই সরি) :(
--------------------------------------------

©কাজী ফাতেমা ছবি
রঙ বসন্ত হেঁটে যায় তার সীমান্তে ধীরে
তুমি চাও যদি এই বসন্তে আমি পাহাড় দেখি!
তবে তাই হোক!
নীলমণি মাধবী'রা নাই-বা থাকলো
শুধু তুমি থাকো পাশে-আমি মন ভেজাই তোমাতে।

অস্তাচলের পথে হেঁটে চলো আগাই পথ
রক্ত আভায় সঁপে দেই মন
তুমি আমায় ছুঁয়ে থাকো-আমরা আঁধারের পথেও হাঁটবো।

সমুদ্দুর দেখি নি-দেখেছি তোমার চোখের গভীরতা
নীলমণি সেই চোখ আয়নায় নিত্য দেখি আমার ছবি
সমুদ্দুর দেখিনি বলে তাই আর আমার আক্ষেপ নেই
এবেলা আমায় সমুদ্দুর দেখার সুযোগ করে দাও
তোমার চোখে বর্ষা নামুক-আমি ভাসতে চাই
কোজাগর রূপার আলোয় এসো-জোনাক হই।

দ্বাদশীর পূর্ণিমাতে পাহাড়েই যাবো-যদি তুমি চাও
ঝরা পাতার মর্মর সুরে-পথ আগাবো
মধ্যরাতের পূর্নিমা রোদ্দুর আমাদের মন ছুঁয়ে দিক
নিশ্চুপ, নিস্তব্ধ প্রহরে আমাদের এ মিলন বেমানান হবার নয়
তোমাকে ভালবেসে আমি কবে হতে চাই।

পাহাড়ী ঝর্নার গভীর খাতে চাঁদ মুখ দেখে জল আয়না
সুন্দরের অন্য নাম-আর তুমি আমি মুখ দেখি চাঁদ মাঝে রেখে
আলোয় আলোকিত মন নিয়ে-আমরা ভালবাসি মুগ্ধতায়
তোমার ছায়া তবু এসে পড়ে চোখের আয়নায়।

এই ফাগুনে তুমি চেয়েছো-আমি ছুঁয়ে থাকি তোমায়
তোমার নিমন্তন্ন ফেলতে না পারার দু:সাহস কখনো হয় না
আমি আরণ্যকই হবো-তুমি অরণ্য ভালবাসো বলে
ভালবাসি অরুনিমা-ভালবাসি তোমায়।





(আমার লেখাটি মনিরা আপা আবৃত্তি করেছেন- আসলে কি বলবো-এ আনন্দের ভাষা নেই। আমি স্বপ্নেও ভাবিনি কেউ আমার পঁচা লেখা আবৃত্তি করবে। আপা করেছেন অত্যন্ত আন্তরিকভাবে যদিও আপা তখন সর্দি কাশিতে তখন আক্রান্ত ছিলেন। কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে এত সুন্দর আবৃত্তি, না শুনলে বিশ্বাস করবেন না। আমি আপাকে অনুরোধ করবো-আবৃত্তির ইউটিউব লিংক এখানে পোস্ট করতে। আমি পোস্টের সাথে এড করে দিবো। ফেবুর ম্যাসেন্জারে তেমন সাউন্ড আসে নি আপা-আপনাকে আবার ডিস্টার্ব করার জন্য সরি

কবিতা ঠিক আছে কবির নাম পাল্টে গেছে-আফসুস -চোরের ঘরের চোর চানাচুর

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪
৪২টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই জুন, ২০২৬ ভোর ৬:১৫



সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খিদে বন্দি শৈশব

লিখেছেন ইসিয়াক, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:০০



সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

×