somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» বসন্তের ফুল (মোবাইলগ্রাফী-৩০)

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রঙ লেগেছে ফুলের গায়ে
রঙ লেগেছে মনে
ফাগুন হাওয়া যাচ্ছি দুলে
সুখের শিহরণে।

বরাবরের মত এবারও মোবাইল দিয়ে তোলা ছবিগুলো নিয়ে আসলাম এখানে।আশা করি ভালো লাগবে আপনাদের । আজকের ছবিগুলোর রঙ অনেক উজ্জ্বল ঝলমলে। দোষ আমার না। খাঁখা রোদ্দুর দুপুরে তুলেছিলাম এগুলা আবার এডিটও করা যায় না তেমন একটা। এত রোদ্দুরে তোলা ছবিগুলো এমনিতেই উজ্জ্বল। ছবি তুলেছি স্যামসাং এস নাইন প্লাস দিয়ে।

২। শুভ্র রঙের শাড়ী পড়ে সবুজ পাতার ফাঁকে তুমি কে গো? এমন শুদ্ধ হাসিতে মন মাতিয়েছো আমার। তুমি কী চাঁদের দেশের রাজকন্যা, ফুটে থাকো এমন করে........ভালোবাসি সাদা পরী।



৩। হলুদ গাঁদার মালা গেঁথে
দিবি হাতে তুলে?
বাসবে ভালো আমাকে তুই
আজকে বেভোল ভুলে।



৪। সূর্যমূখী সূর্যকন্যা .......ছোট সূর্যমুখী
কেমন করে ঠাঁয় দাঁড়িয়ে......তুমি সূর্য মুখি?
রোদ কী তোমার চোখ জ্বালায় না, হলুদ শাড়ির কন্যা?
দেখলে তোমার যায় বয়ে যায়......মনে সুখের বন্যা।



৫। এগুলো জিনিয়া, নাও বন্ধু ঠিক চিনিয়া
নাম আমার জিনিয়া......হলুদ শাড়ি দাও কিনিয়া,
ফুল আমি জিনিয়া।



৬। পিটুনিয়া কত রঙে, ফুটে থাকে ডালে
ইচ্ছে লাগে পাপড়ি ছুঁয়াই, বন্ধুর শক্ত গালে,
শিরশিরিয়ে পিপড়া হাঁটে, ভেবে যাবে বন্ধু
ভাবখানা তার দেখে মনে, সুখ বইবে এক সিন্ধু।



৭। শুনরে শুন কালিয়া
ফুল আমি ডালিয়া........ দে না বাপু মনখানা তোর
তোর প্রেমেতে আমার ঘোর
খোঁপায় দিবি ডালিয়া..........ও বন্ধু কালিয়া।



৮। হলুদ গাঁদায় পিপড়ে বসে, মধু খাবে আশায়
প্রকৃতির এই প্রেম আমায়, সুখের তরে হাসায়।
চুপসে যাবে ফুলের পাপড়ি, তবু লাগে ভালো
হলুদ গাঁদা থাকে ফুটে, বাগান করে আলো।



৯। কন্যারে তুই সেজেছিস কী,,,,, বিয়ের শাড়ীতে
বাজনা বাজে রিনিঝিনি, আজকে কী তোর বাড়িতে।



১০। জিনিয়ার রঙ নাও চিনে নাও, আনবে ফেরার সময়
ফুলদানিতে রাখবো সে ফুল, বসে ভাবি তন্ময়।
ড্রয়িং রুমের ফুলদানিটা রাখি জলে ভরে
বন্ধু তুমি ফুল নিয়ে আজ, কখন আসবে ঘরে।



১১। পিটুনিয়া ফুলের রঙ মন নেচে উঠে। ছুঁয়ে দিলেই নাজুক লতা ঢলে পড়ে ধূলায়। মরে যাবে সে কয়েকদিনের আয়ূ। সুন্দর বিলিয়ে চলে যায় মিশে যায় ধূলায়। সুখ টুকু কেবল রেখে যায় আমার মনে।



১২্। বাগান জুড়ে লাগিয়েছো কত শত জিনিয়া
মুগ্ধতার চোখ দুটো ফুলে পাতায়। অথচ তুমি ভেবেছিলে আমি ঠায় তাকিয়ে তোমার চোখে
বলবো ভালোবাসি হাহাহা।



১৩। পিটুনিয়া ফুটে তাকে রঙবাহারী রঙে
হেলে দুলে নাচে সে যে বাতাস এলে ঢঙে।



১৪। নাম জানি না ফুল রে আমি, নাম জানি না তোর
পথের ধারে থাকিস ফুটে সকাল সন্ধ্যা ভোর
নাম জানি না ফুল রে তোর।



১৫। বসন্ত রঙ মনে, কত সুখ এসে ধরা দেয় জীবনে ঠিক যেনো আমি এক খয়েরী গাঁদা। সুখে দুলতে থাকি গাছের ডাল ধরে।



১৬। গন্ধ নেই তাতে কী, চোখে মুগ্ধতা এনে দেয়া এসব ডালিয়ারা। তুমি কেবল মাটিতে তাকিয়ে হেঁটে যাও। একটু তাকাও চারপাশটায় দেখো ডালিয়ারা কেমন হাসছে তোমায় দেখে যেনো।



১৭। কত রঙ ছড়ানো এই ভুবন। আমার আল্লাহ রঙ ছড়িয়ে দিয়েছেন এখানে। দিয়েছেন এক জোড়া চোখ আর অনুভূতি। অনুভবে কেবল তার সৃষ্টির সৌন্দর্য্যের মন মাতানো সুখ উচ্ছ্বাস। ভালোবাসি আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার সৃষ্টি।



১৮। রোদে পুড়ে যায় ফুলের রঙ, তবুও জিনিয়া হাসে রোদ্দুর দুপুরে আমাকে পাশে পেয়ে।



১৯। মুগ্ধতায় মন ভরে যায়, কী শুভ্রতা ছড়ানো ফুল, জান্নাত তবে আরো সুন্দর । সে সুন্দর কী প্রভু আমায় দেবে ছুঁতে।



২০। রঙ ছড়ানো থাকুক এখানে, তোমাদের যখন মন খারাপের দিন আসবে চলে । তোমরা এখানে এসে উচ্ছ্বাস কুড়িয়ো। রেখে দিলাম সযতনে সব রঙ এইখানে।



সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×