somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ফিরিয়ে দাও চাবি=

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

কী আর এমন দোষে দোষী করে তোমরা এমন করলে
বন্ধ করে দিলে আমাদের ব্লগারদের সখ্যতায় গড়া
বন্ধু প্রতীম প্রানপ্রিয় ব্লগটিকে!

দিনভর নানান কাজে ব্যস্ত থেকে থেকে যখনই
ক্লান্তি ধরতো ঝাপটে, ছুটে যেতাম সেই বন্ধুর কাছে
যেখানে গেলে ক্লান্তি যেতো পালিয়ে,
গল্প আড্ডা আর মন্তব্যের খুঁনসুঁটিতে কেটে যেতো
ক্লান্তি, বিষাদে ধরা সময়গুলো।

কতটা উচ্ছ্বল ছিলো বন্ধুটি আমাদের;
মনে পড়ে কী তোমাদেরও সেই সেই দিনগুলো?
যে দিনগুলোতে পোস্টে পোস্টে হয়ে যেতো সয়লাব,
কত শত পোস্ট, চোখ ঘুরালেই চলে যেতো দ্বিতীয় পাতায়,
কখনো দৃষ্টিনন্দন শব্দের সমাহারে কবিতা,
কখনো ছন্দে অন্ত্যমিলের রঙবাহারী ছড়া;
কখনো জীবনের উপন্যাস শব্দে শব্দে হতো বোনা
কখনো সুখ দু:খের অথবা হাসির গল্প।

এসব পড়ে কখনো হেসে দিতাম আনমনে
আবার কিছু পড়ে চোখে চলে আসতো জল।
বন্ধু ব্লগ আমাদের কেমন চুপসে গেছে!
দেখেছো তোমরা, অনুভব করতে পারছো কী?
তোমরা যারা কী দিন কী রাত
এখানেই থাকতে পড়ে,
মন্তব্যে মন্তব্যে অনুপ্রেরণা যোগাতে অন্যদের,
আজ তোমরাও এখানে আসো না সহসা।

পর্ণের তকমা গায়ে লাগিয়ে বদনামী করে দিলে,
বন্ধু আমাদের বিষণ্ণ মুখ নিয়ে রোজ দাঁড়িয়ে থাকে,
কেউ ছুঁতে গেলেই তার কাছে যাওয়ার দুয়ার
হয়ে যায় বন্ধ, সে কাঁদে নিরবে!
বিষণ্ণ চোখে তাকিয়ে আমিও দেখি, ক'জন বন্ধু
লাইনে হয়েছে অন, আর ক'জন আছেন ভিজিটর।

ফিরিয়ে নাও তোমাদের দেয়া এসব অযাচিত বদনাম
ফিরিয়ে দাও আমাদের সেই বন্ধুকে,
যে কীনা ছিলো উচ্ছ্বল প্রাণোবন্ত, যাকে ছুঁলে আমরাও
সুখে হতাম শিহরিত।
খুলে দাও বন্ধুর বুকের দুয়ার, চাবি নিয়ে দূরে দাঁড়িয়ে
তামাশা দেখছো বুঝি? ........ অনুনয় করি, বিনয় সুরে
আবারও বলছি ফিরিয়ে দাও সেই চাবি,
যে চাবি দিয়ে তালা খুলে আমরা হুড়মুড় করে ঢুকবো
আমাদের প্রাণের বন্ধুর ঘরে, যেখানে আমাদের অযস্র
স্মৃতি হুটোপুটি খাচ্ছে.....ফিরে যেতে চাই সেখানে,
সেই আগের মত হয়ে যাবে উচ্ছল আমাদের বন্ধু।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×