somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রেমবন্দির গল্প-১

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
=ফ্রেমবন্দির গল্প=
আমার ক্যামেরা হলো ক্যানন ৬০০ডি, প্রথম লেন্স কিনেছিলাম ১৮-১৩৫, কিন্তু চাঁদকে কোনোভাবেই কাছে আনতে পারছিলাম না। কথায় বলে না শখের তোলা ৮০ টাকা। আমার বেলায়ও তাই হলো। টাকায় যখন চুলকায় তখন যেকোনো ভাবেই টাকা পকেট থেকে চলে যাবে এটাই স্বাভাবিক হাহাহা, টেকা পয়সা হলো তেজপাতা, সে উড়ে যাবেই। শেষে একদিন মনস্থ করলাম যে আরেকটা লেন্স কিনবাম। শেষে গিয়ে ৭৫-৩০০ লেন্স কিনে নিয়ে আসছি। আনছি কিন্তু ছবি তোলার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ধারে কাছে সুন্দর লোকেশনও নাই। মনে মনে ভাবলাম বাংলাদেশ ব্যাংক কলোনীতে তো ফুলের বাগান আছে, সেখানেই ট্রাই করে দেখবো।

ছেলেকে স্কুলে দিতে যাওয়ার সময় হাতে ক্যামেরাখান তুলে নিলাম। ভাবলাম বাগানের গেইট যেহেতু খোলা না দূর থেকেই চেষ্টাটা ভালো হবে। ছেলেকে স্কুলে দিয়ে লেগে গেলাম অসাধ্য সাধনে। কিন্তু বদের বদ লেন্স কোনোভাবেই বাগে আনতে পারছিলাম না। ম্যানুয়ালীই তুলেছি ছবিগুলো কিন্তু আশানুরূপ ফল পাই নি। জুম বাড়িয়ে কাছে আনি কিন্তু ফোকাস হয় না।

কী আর করা তাও চেষ্টা চালিয়ে যাই এবং বিশেষভাবে এই সূর্যমূখিটাকেই টার্গেট করি। দূর থেকে ছবি গুলো ভালোই আসে, তবে জুম করলে ফেটে যায়, যাই হোক কিছু সুন্দর দূর থেকে দেখলেও ভালো লাগে। ঐ দিন আরও ছবি তুলেছিলাম, সেগুলা অন্যদিন না হয় দিবো।

ছবি তোলা যদিও আজাইরা সময় নষ্ট, সবাই বলে -আমি না। ছবি তোলা একটি শখের কাজ। সুন্দর দেখা আর সুন্দর ধরে রাখার প্র‍য়াস মাত্র। আমার প্রতিটি ছবি পোস্ট করার আগে ডেস্কটপের ওয়ালপেপার হিসাবে ইউজ করি। দেখে কী যে ভালো লাগে বলার মত না। খুব শান্তি অনুভব করি। আমি প্রফেশনাল ফটোগ্রাফার না, তাও কোনো কোনো ফেবু ফটোগ্রুপে বেস্ট ফটো, ফটো অব দা ডে, সুপার ফটোগ্রাফী হিসাবে মির্বাচিত হয়। এটা আমার এক্সট্রা পাওনা হয়ে যায়, ভালো থাকার। মুগ্ধ প্রহরগুলো তবে হয়ে থাক ক্যামেরা বন্দি, নিজে দেখি এবং সবাইকে দেখাই। আল্লাহ সবাইকে সুন্দর অনুভব করার জন্য একটা মন দান করুন। ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে। ফি আমানিল্লাহ।











ফ্রেমবন্দির গল্প যদি পাঠকের ভালো লাগে তবেই ফ্রেম বন্দির গল্প সিরিজ হিসেবে দিতে পারি। পাঠকের চোখেই তবে পোস্ট দেয়া না দেয়া নির্ভর করে- ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২০
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×