
২০০৭ সালে মনে হয় প্রথম মোবাইল ফোন হাতে নিয়েছিলাম। কারণ তখন লটারীতে টেলিটক সীম পেয়েছিলাম। প্রথম মোবাইলটি প্রায় ৬ হাজার টাকায় কিনি। কিন্তু তেমন ছবি উঠানো যেতো না। কিছুদিন পর ছোট ভাইয়ের কেনা মোবাইল নকিয়া ৬৬৩০ আমার হলো। সেই মোবাইল দিয়ে কতই না ছবি তুলেছি। অনেক ভালো একটা মোবাইল ছিলো। এবং ছবিও উঠতো ভালো তখনকার বেলার জন্য।
কম্পিউটার ঘেঁটে দেখি মেমরী কপি পেস্ট করে রেখেছিলাম। আহা মনটাই ভালো হয়ে গেলো। সেই সময় হয়তো প্রজন্ম ফোরামে পোস্ট করেছিলাম (মনে নাই)। আবার নতুন করে ছবিগুলো পেয়ে যারপর নাই ভালো লাগলো। তাই আবারও পোস্ট করার উদ্যেগ গ্রহণ করিলাম।
ফোনখানা ভালই ছিলো, নতুন আরেকখানা ফোন কিনেছিলাম বিধায় এই ফোনটি ছোটটার ছোটো ভাইরে দিয়া দিছিলাম। আইজি গেইট বাসা ছিলো আগে তখন মধুমিতার সামনে গিয়া বাসে উঠতাম। তাই পথে যাওয়ার সময় এসব ছবি তুলে রাখতাম। আহা সেই দিনগুলো। মানুষ ফল ফুল সবই অতীত।
তবুও স্মৃতি হয়ে থাকে কিছু জিনিস। এই ছবিগুলোও তেমন। ভালো থাকুন সবাই সুন্দর থাকুন। ছবিগুলো মতিঝিল থেকেই উঠানো। ২০১১ সালের ছবি নকিয়া ৬৬৩০ এ তোলা)
১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

১৭।

১৮।

১৯।

২০।

২১।

ফুল বরই মতিঝিল , সবই বদলে যায় ধীরে । বদলে যাওয়া অতীতগুলো মাঝে মাঝে দেখলে ভালো লাগে তাই না ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



