somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» আলোয় আলোয় সাজলো ঢাকা (মোবাইলগ্রাফী)

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস এমন জাতীয় দিবসগুলোতে ঢাকায় রঙবাহারী আলোকসজ্জা হয়। এমন আলোকসজ্জায় সত্যি সুখে মন হারিয়ে যায়। চারিদিকে আলোর ঝর্না, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানেই বেশী আলোকসজ্জা হয়। চোখ জোড়ানো এসব আলোর ঝর্না দেখতে মানুষের ভিড় লেগে যায় সন্ধ্যা হতেই। ব্যাংকের বারান্দা থেকেই অনেক ছবি তোলা হয়ে যায়। অবশ্য প্রতিবছরই ছবি তুলি এমন আলোকসজ্জার।

এবার বিজয় দিবসের রাতেও এসেছিলাম মতিঝিলে। ফুটওভার ব্রিজ থেকে ভিডিও করেছি আর ছবি তুলেছি। তবে মোবাইল বের করাটা বিপদজনক তাই তাসীনের বাপে বারে বারে সতর্ক করে দেয় । উনি আর ছেলে আমার পিছনে দাঁড়ানো থাকাতে বেশ কিছু ছবি তুলেছি। এবার সোনালী ব্যাংকের আলোক সজ্জায় ভিন্নতা দেখা যায়।

ফুটওভার ব্রিজে দাড়িয়ে অনেক মেডাম দেখলাম ভিডিও করতেছেন । ঝাকে ঝাকে মানুষ সবাই মোবাইল ফটো ভিডিওতে মত্ত। তামীম সঙ্গে গিয়েছিলো । বদ পোলা গেলো আলোর ঝর্না দেখতে । কিন্তু সে হইলো গাড়ী পাগলা মানুষ, সে জ্যামের ভিতরের কোন গাড়ী কেমন তা নিয়ে গবেষণা করে বাসায় ফিরেছে। আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন লাগলো আলো দেখতে । সে বলে মা আমি তো আলো দেখিনি, গাড়ি দেখেছি হাহাহাহা এই হইলো তামীম। আর তাসীন যায়নি সে ঘরকুনো তাছাড়া তার পরীক্ষা সামনে পড়াশুনায় আপাতত ব্যস্ত।

যাই হোক এত ভালো লাগা নিয়ে যখন ছবি তুলেছি তবে কেনো সবাইকে দেখতে সুযোগ করে দেবো না হুহ। তাই এই পদক্ষেপ নিলাম। যদিও এত ছবি উঠাইছ সবগুলা দেওন যাইতো না। দিলে পাবলিক পিঠাইবো এমবি যাওয়ার জন্য হাহাহা।

২।



৩।



৪।



৫।



৬।



=গোধুলীর আলো হয়েছিলো ম্লান=
গোধূলীয়ার আলো যখন, পশ্চিম কোণে হাসে
বিজয় দিনের আলো তখন, মত্ত শহর চাষে,
আলোয় আলোয় আলোকিত, আজকে আমার ঢাকা,
খুব আনন্দের ছড়াছড়ি, নেই কোথাও ফাঁকা।

আকাশ পড়ে রক্ত শাড়ী, মর্ত্যে হাসে সবুজ
শহরজুড়ে চষতে আহা মন হয়ে যায় অবুঝ
এমন আলোয় লুকোচুরি বিজয় সুখে খেলে,
পতাকাটা স্বাধীনতায়, হাওয়ায় ডানা মেলে।

আকাশের রঙ লাল আভাতে, কী যে সুন্দর সাজে
চারিদিকে তাকডুম তাকডুম, বিজয়ের গান বাজে,
ক্যামরা হাতে মানুষগুলো, আলোর সম্মুখ দাঁড়ায়,
মন যে আমার সুখানন্দে আলোকসজ্জ্বায় হারায়।

বিজয় মানে আলোর ঝর্ণা, প্রাসাদ চুয়ে পড়ে
এমন দিনে আমার বাপু মন টিকে না ঘরে,
আলোর লহর উঠছে নামছে ঐ যে অলিগলি,
কী আনন্দ বুকের ভিতর কেমন করে বলি।

বিজয়ের ফুল ফুটলো আলোয়, বিজয় হাসে সুখে
বাঁধ ভাঙ্গা এই খুশির উচ্ছ্বাস, যায় না রাখা রুখে,
আকাশের মেঘ উধাও হলো, গোধূলীয়ার আলোয়
বিজয় দিনের আলো ছুঁয়ে কেটেছে খুব ভালোয়।

আজ ডিসেম্বর ষোল তারিখ, বিজয় হেসেছিলো
লাল সবুজের পতাকাটা সুখে ভেসেছিলো,
আকাশ ছুঁয়ে লাল সবুজের আলোর কণা হাসে,
এমন আলোর প্রহর আহা কে না ভালোবাসে।

৭।



৮।



৯।



১০।



১১।



১২।



১৩।



©কাজী ফাতেমা ছবি
=বিজয়ের শুভেচ্ছা=
কী আনন্দ শহরজুড়ে, লাগছে বড় ভালো
চারিদিকে ছড়ানো ঐ, বিজয়েরই আলো।
স্মৃতিসৌধে পতাকাটা, পতপতিয়ে উড়ছে
তারই পাশে হাজার মানুষ, খুশি মনে ঘুরছে!

বিজয় এলো ডিসেম্বরে, ষোল তারিখ আজই
এসো সবাই সুখানন্দে, লাল সবুজে সাজি।
ডাকছে পাখি কিচিরমিচির, স্বাধীনতার সুরে,
সোনার বাংলা বাজছে সংগীত, হেথায় সেথায় দূরে।

বিজয় উৎসব হচ্ছে পালন, শহর নগর গাঁয়ে,
ভাসছি আহা কী আনন্দে, ভাসছি সুখের নায়ে।

বিজয় এলো লক্ষ লোকের, প্রাণের বিনিময়ে
জান্নাতবাসী করেন যেনো, মোদের দয়াময়ে।
ক্ষমা করে দিয়ো আল্লাহ, শহীদ হলো যারা
শান্তি দিয়ো দেশের জন্য, যারা গেলেন মারা।
বিজয়ের শুভেচ্ছা জানাই, প্রিয় ও দেশবাসী,
ফুটে থাকুক লক্ষ ঠোঁটে,বিজয়ের সুখ হাসি।

১৪।



১৫।



১৬।



১৭।



১৮।



১৯।



২০।



২১।



২২।



২৩।



২৪।



২৫।



তো ভালো থাকুন সবাই ফি আমানিল্লাহ।

কবিতা তো অনেক লিখা হয় কেবল এখানেই দেয়া হয় না। যে ভালা ভালা কবিতা মাইনসে পোস্ট করে বাপরে ডরায় যাই।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×