=তুমি নাকি আজ ইচ্ছে ঘুড়ি?
২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডানা নাকি গজিয়েছে
তোমার পিঠে দুটো
ইচ্ছে ফড়িঙ হয়ে নাকি
যেথায় ইচ্ছে ছুটো?
তুমি নাকি ইচ্ছে ঘুড়ি
উড়তে নেইকো মানা
তোমার নাকি গজিয়েছে
দুটো ইচ্ছে ডানা?
পালাবে কী আমায় ছেড়ে
দূর কোথাও তুমি?
সুখের ঢেউয়ে দুলছে বুঝি
তোমার মনোভূমি?
ডানার উপর ভর করে কী
আমায় নেয়া যায় না?
উড়তে শূন্যে তোমার সাথে
আমার কী মন চায় না?
তোমার ইচ্ছে আমার ইচ্ছে
এক করে ঠিক দাও না!
যেথায় যাবে সঙ্গে করে
আমায় নিয়ে যাও না?
তোমার নাকি মন হয়েছে
পাখির নরম পালক
চোখের পাতা দাও না ছুঁয়ে
ও উদাসী বালক?
আলিঙ্গণে বেঁধে আমায়
ঘুরে আসো ধরা
মন জমিনে ভর করেছে
চৈত্র মাসের খরা।
তুমি নাকি ইচ্ছে ঘুড়ি
যাবে উড়ে দূরে;
গেলে তুমি-বাজবে বুকে
ব্যথার বাঁশি সুরে।
January 27, 2019 at 12:32 PM •
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন