
©কাজী ফাতেমা ছবি
=কেমন চলছে ভোটের হাওয়া=
ভোটের শহর এই যে ঢাকা, আজকে কেমন লাগছে ?
ভোটের কেন্দ্রে যাচ্ছো কী কেউ, ভোট দেয়ার শখ জাগছে?
ইভিএমে পড়ছে কার ভোট, খবর কী কেউ রাখছো?
জালিয়াতি দেখে কী কেউ, আইনের লোককে ডাকছো!
হট্টগোল হচ্ছে কোথাও? চলছে মারামারি?
ভোটের কেন্দ্রে ভোট নিয়ে কেউ, করছে বাড়াবাড়ি?
কে কে গেলে আঙ্গুল মাঝে, ছোঁয়াতে নীল কালি
বিচ্ছিন্ন সব ঘটনায়, কে বাজালে তালি?
দুর্নীতি সব দেখে বলো, মুখ টিপে কেউ হাসছো?
প্রাণ হারানোর ভয়ে চুপে, নীতির নায়ে ভাসছো?
সত্য মিথ্যা ন্যায়ের যাচাই, আজ কী তবে হবে?
কে বলো আজ শক্ত হয়ে, ন্যায়ের পথে রবে?
ব্যানার পোস্টার দুলছে আহা, শীতের হাওয়ার দোলায়
জয় ছিনিয়ে আনবে কে যে, ন্যায়ে আপন কোলায়!
বিশ্বাস বুঝি হলো টুনকো, এমন ভাবছো সবাই,
দুর্নীতিকে না বলে আজ,, মিথ্যাকে দাও জবাই!
আর কতকাল রাখবে মানুষ ঠোঁটে মেরে তালা
প্রতিবাদী হয়ে এবার মেটাও মনের জ্বালা,
কেন্দ্রে গিয়ে মানুষ সত্যি, ভোট দেবে আজ যাকে
নেতা তিনি এই শহরের, নাও মেনে নাও তাকে।
উড়ুক হাওয়ায় ন্যায়ের ঝান্ডা, সত্য পথে আগাও
ক্ষমতা দূর ঠেলে মনে, ন্যায়ের আশা জাগাও!
হাসি খুশি সত্য ন্যায়ে থাকুক দেশের মানুষ,
উড়াক সবাই ন্যায় আকাশে, স্বাধীনতার ফানুস।
(অডিও ডাউনলোড করা আর ভিডিও আমি করেছি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






