করো না আর নামাজ ক্বাযা.....
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত কাজে কাটাও সময়
নামাজ দিয়ে ফাঁকি
গোরে যেতে বলো দেখি
সময় কত বাকি?
এসে গেলে ডাক তোমাদের
যাবে সকল ছেড়ে
কে বা যাবে সঙ্গে বলো
রাখলে ধূলায় গেড়ে!
হবে তখন সঙ্গীবিহীন
একলা দুঃখ পাখি।।
রঙ তামাশায় গেলো জীবন
চোখের তারায় মোহ
মৃত্যুর দূত এসেই একদিন
করবে দোরে দ্রোহ!
যেতে হবে ধরা ছেড়ে
সকল কিছু রাখি।।
খবর দেখো দৈনিক পড়ো
সঙ্গীত শুনো বসে
নামাজ কাযা করে, গেলে
সুখের অঙ্ক কষে!
ঐ যে শুনো মরণ পাখি
যাচ্ছে তোমায় ডাকি।।
ছুটলে কেবল মোহ টানে
আসল ফেলে পিছে
বুঝলে না একবারও, ধরার
চাকচিক্য সব মিছে!
মন ক্যানভাসে রঙ তুলিতে
মোহ গেলে আঁকি।।
পাঁচ ওয়াক্ত নামাজ গেলো
গেলো যৌবন রঙে
বার্ধক্য সে টানলে কাছে
কাঁদো কত ঢঙে!
হুশ ফিরে না বয়স এসে
মারলে দেহে ঝাঁকি।।
নামাজ ঈমান ছাড়া মানুষ
ধরা ছেড়ে গেলে
ক্যামনে তবে রবে সুখে
পাপের আগুন ঠেলে!
আল্লাহ্ আল্লাহ্ জপো মনে
বন্ধ করে আঁখি।।
যতটুকু আছে সময়
এখনো হায় বাকি!
তওবা করে ক্ষমা চেয়ে
প্রভুরে যাও ডাকি!
দয়াল আল্লাহ্ মনে দিবেন
তাঁর হেদায়েত মাখি।।
February 11, 2018
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন