
প্রতিদিনই মন খারাপ করা খবর আসে। প্রতিদিনই আতংকে বুক কেঁপে উঠে। প্রতিদিনই ভাবি যদি সব বন্ধ করে দিত আবার কিছুদিনের জন্য। সবাই বাসায় বসে থাকতাম কত ভালো হতো। কিন্তু প্রশাসনও যেন সিদ্ধান্তহীনতায় ভুগছে। রেড গ্রীণ ইয়েলো কোন জোন টোন এর খবর নাই...... যে যেমনে পারে চলতেছে ফিরতেছে, যে যেমনে পারে রোগ ছড়াচ্ছে। সতর্ক একজন হলে অসতর্ক মানুষ ১০ জন। এজন্যই কমে আসতেছে না এই করোনার প্রকোপ। আজ সকালে এসেই শুনি আমাদের অল্প বয়সি কলিগ মারা গেছেন, মনটা খারাপ হয়ে গেলো। আল্লাহ তাঁকে জান্নাত দিন।
মন খারাপের দিনে শহরে যারা বন্দি চলুন গ্রামের বাড়ী ঘুরে আসি, কিছুক্ষণ চোখের শান্তি ঘটুক। বিভিন্ন জায়গার ছবি আছে কোথায় কোন ছবি ক্যাপশনে বলে দেবো। ভালো থাকুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। কষ্ট হোক তবুও সতর্ক থাকুন। আল্লাহ আমাদের এই আযাব হতে মুক্তি দিন। নামাযের প্রার্থনায় এই বিষয়টিই থাকুক সবার। ফি আমানিল্লাহ।
২। ঢাকুয়া (ময়মনসিংহ) গ্রামের ধলাই নদীর তীরে ধানের চারা (শীত সিজনে)

৩। ধলাই নদীর তীরে

৪। এটা আমাদের গ্রাম। আমার বাড়ী , সবুজে সবুজে একাকার

৫। এমন দুষ্টুমি ছোটবেলা কত্ত করেছি sad

৬। কলাগাছের ভেলা, ছোটোবেলার আনন্দ(ধলাই নদীতে

৭। ধান রোপনের দৃশ্য, ঢাকুয়া গ্রামের ছবি

৮। কৃষকের হাসি বড় ভালোবাসি (ঢাকুয়া গ্রাম)

৯। ঢাকুয়অ গ্রামের ধলাই নদীল দৃশ্য শীত সিজনে

১০। এটা ঢাকুয়া গ্রামের ছবি, সন্ধ্যা নামার সময় সূর্য অস্ত যাচ্ছে

১১। এটা আমাদের বাড়ীর পিছনের রাস্তা...... তখন ইট সুরকি বিছানো হয়েছিলো। এখন পিচ ঢালা পথ।
লোকেশন, পীঁরেরগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ।

১২্। মাটির চুলায় রান্নার কথা আছে মনে তোমাদের বন্ধু

১৩। ঢাকুয়া গ্রামের নদীতে মাছ ধরার দৃশ্য

১৪। এই যে আমাদের সেই পথ এখন পিচঢালা পথ smile ভালোবাসি আমাদের গ্রাম

১৫। পিচ এবং ইটসুরকিরও আগের রাস্তা তখন শুকনো ধুলোবালির মেঠোপথ ছিলো।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২০ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


