somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশকাব্য (আকাশ ভালোবেসে)

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



০১। =তুমি ছিলে না তাই!

শরত দেখবো বলে বায়না ছিলো,
বায়না ছিলো কাশফুল দেখবো বলে,
নানা বাহানায় ছুটে গিয়েছিলাম
কাশফুল ফুলের নরম স্পর্শ পাবো বলে,
কাশফুল ছুঁয়ে দেখার বাহানায়
তুমি হাতে হাত রেখে দেবে,ভেবেছিলাম!

কাশফুলের পাপড়িতে সাজিয়ে দেবে আমায়,
রোজ নিশিতে যে চাঁদমুখ খুঁজে ফিরো চাঁদের বুকে
মনে হয়েছিলো চাঁদ মুখ হাসি নিয়ে দাঁড়াই
তোমার সম্মুখ, তুমি চোখের পাতা ছুঁতে হও উন্মুখ।

কত ভাবনার বেড়াজাল ঠেলে গিয়েছিলাম, তুকি কি জানো?
হ্যাঁ গিয়েছিলাম কাশফুল ছুঁতে, তোমার মনটাও ছুঁতে।
সেজেছিলাম আয়নায়..এ'ও কি জানো!
আমি ঠিক শরতের নীল শুভ্র মেঘ রঙে
তোমার কাশফুল সেজেছিলাম!

আর তুমি নিশ্চয়ই নীল মেঘ ফতোয়ায় সেজেছিলে?
আহা কী অভিমানী আকাশ ছিলো আজ আফতাব নগরে,
তুমি নেই পাশে তাই আকাশ কেঁদেছিলো,
ছাই রঙা আকাশ আর মর্ত্যের কাশফুলে সখ্যতা বেমানান ছিলো!

এই... জানো? সমুদ্দুর কষ্ট কালো মেঘ হয়ে
মনের আকাশে লেপ্টে আছে এখনো আমার!
তুমি আমার বিমর্ষ আকাশে এক দলা বিবর্ণ মেঘ,
ভালো থেকো।
(স্যামসাং এস নাইন প্লাস, আফতাব নগর)
September 28, 2018



০২। =কিছু স্বপ্ন ওরাও দেখে, আকাশ কী তা জানে=

গোধূলীর রঙে সেজে আকাশ, বুক ফুলিয়ে দাঁড়ায় পশ্চিমে
মিষ্টি রঙ প্রলেপে সূর্য'টা তাড়াহুড়া করতে করতে
নেমে পড়ে পশ্চিমের গা বেয়ে, একেবারে নিচে!
গোধূলীর ছায়ায় দাঁড়াতে খুব ভালো লাগে, খুউব,
নীড়ে ফেরা পাখিদের ওড়াউড়ি....
ব্যস্ততায় ছুটে চলা মানুষ, আর দৈত্য যানদের ছুটোছুটি,
সব ব্যস্ততার পাঠ চুকে যায় এই সন্ধ্যের আলোয়।

নিরব শহর সেজে থাকে রঙ বেরঙা আলোয়
নিয়ন আলোর খুঁটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে রাস্তা ছুঁয়ে;
বিবর্ণ আলোর নিচে ঠাঁয় বসে রাত কাটায়
পাগল অথবা পাগল সেজে থাকা মানুষগুলো,
কুকুরের পাশে শুয়ে কেউ মগজ গুঁজে দেয় ইটে,
বস্তার কাঁথায় ওরাও উর্ধ্বমূখী হয়;
আকাশ দেখে, ঠিক তখনো সাদা মেঘ'রা আকাশের বুকে!

মশার কামড় আর ছারপোকাদের গা ছোঁয়া বিরক্ত
ওরা আমলে না নিয়ে এক আকাশের নিচে
চোখ বুজে দেয়, কিছু স্বপ্ন ওরাও দেখবে বলে।
অমাবস্যা অথবা পূর্ণিমার আলো
ওদের কী কখনো সুখে বিচলিত করে?
ওরাও কী ছন্দ কাটে মনে, আকাশ দেখে;
ওদের মনেও কী প্রেম জাগে...
প্রেয়সীর বুকে মাথা গুঁজার মানসে?
ওরাও কী আকাশে তাকিয়ে কাউকে ভালোবেসে ফেলে?
ওদের মনের কথা কী আকাশ জানে?
October 31, 2018
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩২
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×