অই মিঠু
-কিতা?
তুই আমার গার্লফ্রেন্ডের লগে টাংকি মারছ, তুই জানস না হেতেরে আই বিয়া করমু?
-ইশ কইলেই হইলো মিনুরে গিয়া জিগা হেতে কারে ভালা পায়!
অই মিঠু বেশি বাড়ছস কইলাম, তুই এই গুন্ডা হাত কাটা বিল্লুরে এখনো চিনস নাই, ঘাড় ভাইঙ্গে দিয়াম বে,
-আ হা হা সাহস থাকলে মিনুর সামনে গিয়া ক দিনি!
মিঠু মাথা গরম করিস না, এক্কেরে খাইয়ালবাম কইলাম
-হ্যহ হ্যহ, তরে এই ঘাসের মাইঝে গাইড়ায়ালবাম, মাইরা হুতাইয়ালবাম। এক হাত নাই তারপরও তর সাহস দেইখ্যা বাঁচি না!
খাড়া তোর একদিন কি আমার একদিন, অই মিঠু পালাস কা, খাড়া কইলাম।
-তুই গুন্ডা হাত কাটা কালা বিল্লু, তর মান সম্মান নাইক্কা, এই বিলাই সমাজে আমারও একটা ইজ্জত আছে বেটা। তর লগে ধস্তাধস্তি কইরা ইজ্জতের ফালুদা বানাইতাম না, তা ছাড়া পোষাক নষ্ট হই যাইবো। যাইতাছি মিনুর লগে ইটিশ পিটিশ কইতে, যাই...
খাড়া তর পিরিতি বার করতাছি,
-তোর হাত নাই, আমার লগে দোঁড়াইয়া পারবি না, টা টা বাব্বাই
কাব্যও লিখে ফেল্লুম হ্যহ হ্যহ হ্য
ও মিঠুরে একটু খাড়া
শুন্ না আমার কথা,
মিনুর সাথে পিরিত করে
দিলি মনে ব্যথা!
-শুন্ রে বিল্লু মিনু আমার
প্রিয় প্রাণের চেয়ে,
তারে নিয়ে যাচ্ছে যে দিন,
আনন্দে গান গেয়ে!
মিথ্যে বলে ফাঁসিয়েছিস,
দেখাস টাকার গরম
প্রিয়া নিয়া টানাটানি
নাই কীরে তোর শরম?
- প্রেমে পড়ে শরম আমার
জলে গেলো ভেসে,
টাকার গরম দেখে মিনু
গেলো প্রেমে ফেঁসে!
আমি বিল্লু গুন্ডা একটা
বুঝাবো আজ মজা,
উষ্টা দিয়া ভাঙ্গলে এ পা
হয়ে যাবি সোজা!
-কচু করবি বিল্লু মাস্তান
হাত নাই যে তোর একটা,
আইলে কাছে মেরে মেরে
করে দেবো ল্যাংটা!
তবে রে মিঠু দেখাচ্ছি
যাস্ না চলে খাড়া,
ভয়ে যে পালাচ্ছিস ওরে,
কীসের এত তাড়া?
-তুই হলি এক গুন্ডা বিল্লু,
মান সম্মান আছে তোর?
আমার মিনু, সে তোর নয় কেউ,
প্রেমে কাটে না জোর!
মেজাজ গরম করে মিঠু
পালাচ্ছিস যে বড়?
মাইরের চোটে এবার ভয়ে
কাঁপবি থরোথরো!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




