somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=আজ ১৪ ডিসেম্বর (বুদ্ধিজীবীদের স্মরণে)=

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


০১।
=আজ ১৪ ডিসেম্বর=
বিজয়ের প্রতীক্ষায় প্রহর গুনে যায় ঠিক যখন বাংলার মানুষ
হামলে পড়ে পাকবাহিনী, মেতে উঠে হত্যা লীলায়
বিশ্ব আকাশে উড়ায় ওরা নিষ্ঠুর নৃশংস রক্ত রঙ ফানুস,
সঙ্গী ওদের রাজাকার দোসর, চিরতরে ওরা এঁটে দিতে চাইছিলো
পর্দা বিজয়ের জানালায়।

ঊনিশত একাত্তর সেই, ডিসেম্বরের দশ হতে চৌদ্দ
বাংলার শ্রেষ্ঠ সন্তান যারা- পাক'রা করেছিলো নির্মমতায় হত্যা,
বাংলার বীর সেনারা যায়নি টলে তবু,
লড়েছিলো হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ
বাংলার বীরেরা হলো রক্তে ভিজে জবুথবু;
কেড়ে পারেনি নিতে আমাদের স্বাধীনতার সত্তা।

আল বদর, আল শামস ওরে নিমক হারামের দল!
কতটাই না ছিলিস অসভ্য পশু হিংস্র তোরা;
পেরেছিলি কী বিজয়ের শপথে বীরদের করতে মত বদল?
ইতিহাসের পাতায় তোদের নাম...
আজও ঘৃণা ভরে স্মরণ করে মানুষ বিশ্বজোড়া।

অসংখ্য শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক আর কবি
নিয়ে গিয়েছিলো হিংস্র হায়েনা'রা ঘর থেকে চোখ বেঁধে
কী ভীষণ নির্যাতনই না ওরা করেছিলো কে জানে, কী যে ছিল সেই বিভৎস ছবি,
আত্মীয়রা খুঁজে পেয়েছিলো লাশ স্বজনদের শেষে বধ্যভূমিতে,
হাত পা বাঁধা, গলা কাটা, আঘাতের চিহ্ন দেহে রেখেছিলো সব জল্লাদে,
চৌদ্দ ডিসেম্বরে আজও বীরদের স্মরণে যায়... বাঙগালীরা কেঁদে।
ডিসেম্বর ১৪, ২০১৯



০২।
=বুদ্ধিজীবীদের স্মরণে=
মেধাশূন্য করতে দেশের, মানুষ করে হত্যা
লেজ গুটিয়ে পালিয়েছে, তারাই অগত্যা,
বর্বর পশু পাক বাহিনী, মানুষ মেরে হাসে
জয়ের দুদিন আগে লাগে, মানুষ মারার চাষে!

স্তুপে স্তুপে মানুষ মেরে, হেথায় সেথায় রাখে
সেই দিনটি আজ করে সম্মান, মানুষ লাখে লাখে!
বাংলাদেশের সূর্য সন্তান, মারলো নির্বিচারে
তার দু'দিন পরেই বিজয়, বাজলো হাওয়ার তারে।

মানবাধিকার কই ছিল, কোথায় জাতীসঙ্গ
কালোছায়া রক্তের হুলি, বিভিষিকা বঙ্গ!
বিজয় যখন চরম পর্যায়, রাজাকার পাক বাহিনী
করলো শুরু হতাযজ্ঞ, করুণ এ কাহিনী।

শিক্ষাবিদ কবি সাহিত্যিক, পেলো না হায় কদর
পাকদের সাথে ছিলো ঐ আল শামস্ আল বদর।
মারলো তারা প্রকৌশলী, চিকিৎসকও মারলো
অসহায় জনগণ যারা, তাদেরকেও না ছাড়লো।

চক্ষু বেঁধে নিলো তাদের বাড়ি থেকে টেনে
নির্মম পীড়ন দিয়ে মারলো, কী করে নেই মেনে!
শত্রু চক্র পারলো বুঝতে, যাবে শেষে হেরে
তাইতো জাতির সন্তান মেরে, রাখলো ধুলোয় গেঁড়ে।

জাতিকে হায় করতে পঙ্গু, বর্বর কান্ড করলো
রাত আঁধারে হত্যাকান্ডে, হাজার প্রাণ যে ঝরলো।
স্তব্ধ হলো বাঙলার মানুষ, স্তব্ধ হলো বিশ্ব
একটি রাতে শ' পরিবার, হয়ে গেলো নিঃস্ব!

রক্তে ভিজলো বাঙলার মাটি, রক্তিম রঙ নীলাম্বর,
ভুলবো নাকো আমরা কভু, সেই চৌদ্দ ডিসেম্বর।
ডিসেম্বর ১৪, ২০১৮
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×