somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ফিরে আসতে বললেই কি আর যায় ফেরা?=

২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি
ফিরে আসতে বললেই কি আর যায় ফেরা?

ফিরে আসতে বললেই আর ফিরে আসি না
আমি এক সমুদ্দুর নীলে ডুবে আছি
ঢেউয়ে ঢেউয়ে রূপালী নীল জল ছলাৎ ছলাৎ
ভালো থাকার মন্ত্র, কে আমায় শেখায়?
তুমি না সমুদ্দুর?
সমুদ্দুর দেখিনি তাই আক্ষেপ;
অথচ বুকের ভিতর ছলকে উঠে সাতটি সমুদ্দুর।

পঁচা ঝিনুকে মন কাটি,পায়ে আমার রূপার নুপুর
রিনরিনে সুর, মৃদু বাতাসে ভাসাই কেয়া পাতার নৌকা
ভেসে যাই কূল ছেড়ে অকূলে, তাতেই আমি সুখ খুঁজে পাই।

বালিচরের ছায়া নিয়ে যে ছাতাগুলো জলের বাতাসে নড়ে যায়
আমিও কেঁপে যাই জল এসে পা ছুঁলে,
বালুচরে পায়ের ছাপ,আমি হেঁটে যাই গহীন হতে গহীনে
সমুদ্দুর বুকে টেনে নেয়,
আমি আর ফিরে আসি না, ডুবে থাকি এক সমুদ্দুর লোনা জলে।

তুমি চাইলেও আর ফিরে আসি না...
যে পথ গেছে সীমান্তে, পথের শেষে আর পথ নেই
আমি খুব আছি আমায় নিয়ে,
মেঘের আরশ মাথার উপর, মনে এক সমুদ্দুর জল সম ছন্দ
এত ছন্দ অনায়াসে হারাবো? তাই আসি না,
দেহ ছোঁয়ে যে শিহরণ মিশে যায় নীল চাদরে
খানিক বাদেই বেঘোর ঘুম, ক্লান্ত দেহ-
আমি তাতে আর সুখ খুঁজি না।

তোমার আমার পথ আলাদা! কিভাবে ফিরবো আর?
যে পথের সীমানায় ফুল পাখিদের গল্পকথন
শুনতে শুনতে পার করে দেই না হয় অজস্র প্রহর;
ফিরে আসতে বললেই কি! আর ফিরা যায়
আমি হারিয়ে গেছি এক সমুদ্দুর লোনা নীল জলে
আর ডেকো না আমায়
পিছুটানে আমি ফিরে আসি না, আসবো না।
(২৩-০৩-২০১৮)


সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৩
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×