somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=এখনো পাপের নায়ে ভেসে মানুষ,যেতে চায় মোহপুরে=

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

নিশ্চুপ নিরবতায় কেটে যায় সময়,
ঝাঁঝাল স্ক্রীণে চোখ রেখে আর কত ভালো থাকা যায়,
বিতৃষ্ণার আড়ালে দীর্ঘশ্বাস বেরিয়ে যায় এক নিমেষে,
বন্ধ চোখ খুলেই দেখি...
মুক্তির দেয়ালে আঁকা পিঞ্জিরার ছবি,
এ দেয়াল কাটবো কী করে, পথ নেই আর জানা!

নেই দিন নেই রাত, সমান্তরাল পথ ধরে ছুটে চলেছি
কোথায় গিয়ে থামবো শেষে,নেই জানা গন্তব্যের ঠিকানা,
আলোকিত ধরা কখন যে হয়ে গেলো অন্ধকার,
ছুটে চলা পথে কখন পড়লো অদৃশ্য ব্যারিকেড,
কখন যে পায়ে অস্পৃশ্য এক বেড়ী পড়ে নিলাম
কে ভেবেছিলো এমন দিনও আসতে পারে জীবনে!

মানুষ এগিয়ে যাবে সাফল্যের হাত ধরে,
নিত্য নৈমিত্তিক জীবন আরো সহজ করার মানসে
আবিস্কারের গায়ে ঠুকবে মাথা,
আলোচনায় উঠে আসবে বিজ্ঞানীদের নানা আবিস্কার!
সেই সাফল্যের সন্ধিক্ষণে করোনা আলোচনা
মোড় ঘুরিয়ে আবিস্কারের বুকে মারলো পাথুরে আঘাত,
মুখ থুবড়ে বিজ্ঞান ধুলায় শুয়ে এখনো।

গত রমজানেও কী কেউ ভেবেছিলো এমন
নিরবতার কোলে বসে অনাড়ম্বর ইফতার হবে আয়োজন,
কে ভেবেছিলো এবার ঈদের পোষাকও হবে না কেনা,
কেউ কি জানতো ইফতার পার্টি সেহরি পার্টি হবে না এবার,
দল বেঁধে গলা ছেড়ে হবে না পার্টির উৎসব,
নেচে গেয়ে উঠবে না মেতে এ বছর আর ঈদ পূনর্মিলনীতে।

পাপের সমুদ্দুরে ডুবে কেউ ভাবেনি আসবে এমন দুঃসময়,
খাদ্যে ভেজাল মিশিয়ে এবার চড়া মূল্যে হবে না পণ্য বিক্রয়,
ভাবেনি সেই ঠিকাদার এবার পাবে না টেন্ডার
নকল জিনিসে রাস্তার মেরামত, নকল উপকরণে প্রাসাদ তৈরী হবে না,
হবে না অন্যায়ের বুকে বসে অতিরিক্ত অর্থ কামানো,
অফিসের অধঃস্তনও ভাবেনি তৈল মর্দন করে
হাতানো যাবে না এবারের প্রমোশনটাও!

চারিদিকে শত কোটি অন্যায় মাথাচাড়া দিয়ে উঠার ক্ষণে
ভাবেনি কেউ আসবে না এমন ক্রান্তিকাল।
মহান আল্লাহ কেবল দেখে, শুনে, জেনে গিয়েছেন
মানুষ হয়নি সতর্ক, বেলাল্লাপনায় মেতে মানুষ
উঠে গিয়েছিলো অন্যায়ের শীর্ষ শিখরে,

পাপের পর পাপ, মানুষ যেনো দুনিয়ার বাদশা,
বুক ফুলিয়ে এখনো মানুষ হেঁটে যায় পাপের পথেই,
এখনো মানুষ দুর্নীতিতে নেয় অংশগ্রহণ,
এখনো মিথ্যের নায়ে ভেসে, যেতে চায় মোহপুরে।
চারিদিকের মৃত্যুর সুরাসুর শুনেও মানুষের বুকে নেই
একফোঁটা মৃত্যু ভয়, তবে আর কবে শুধরাবে মানুষ?
(২৬/০৪/২০২০)

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×