somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=হায় রিটায়ার্ড পারসন=

০৫ ই মে, ২০২১ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

হায় জীবন, হায় রিটায়ার্ড পারসন, হায় নিয়তি!
কত স্বপ্নে লালিত একটি সংসার,
কত ঘামের বিনিময়ে সন্তানের মুখে ফুটে উঠেছিলো হাসি,
ব্যাংক কর্মকর্তা উচ্চ পদবী কতই না ছিলো সম্মান!

হায় জীবন, সময় নিয়ে যায় বেলাশেষের বয়স দোরগোড়ায়,
কত দাপট সংসার মাঝে, সংসারের কর্তা তিনি,
কত সম্মান কর্মস্থলে, তিনি ব্যাংক কর্মকর্তা,
কত ফাইল সই হলেই মানুষের স্বপ্ন হতো পূরণ!

কত সৎ কাজের সাক্ষী হয়ে থেকেছিলেন
নোটিংয়ের এক একটি স্বাক্ষরে,
কত নিয়ম নীতির বুকে মন রেখে কর্মস্থলে থেকেছেন সৎ অবিচল,
হায় রিটায়ার্ড পারসন, বেলাশেষের খেয়ায় ভাসছেন অবিরাম।

উচ্চ শিক্ষায় শিক্ষিত একমাত্র ছেলে
চাকুরীরত, মোটা অংকের বেতন...... ছেলে মেয়ে তার দু'
কথা ছিলো তো এই ... সুখ কলকাকলীতে ভরা সংসার
অথচ ছেলের উচ্চাকাঙ্খার কাছে পরাজিত রিটায়ার্ড পারসন!

সঙ্গী নেই বেঁচে, হেঁটে হেঁটে হাফিয়ে উঠা জীবন,
ফ্লাট কিনেছে বলে ছেলে, থাকবে না আর সে বাবা ছুঁয়ে,
নাতী নাতনিরা বেছে নিয়েছে দামী বিদ্যালয়
মানুস হওয়ার মানস,
হায় রিটায়ার্ড বাবা..... একাকিত্বের বুকে নুয়ালো মাথা।

কী হয় সন্তান উচ্চশিক্ষিত হলে,ব্যাংক ব্যালেন্স করে কী হয় ছেলের নামে
কী হয় সন্তানের চোখে চাকচিক্যতা বাড়িয়ে,
কী হয় সন্তানের স্বপ্নকে ঘাম জড়িয়ে লালন পালন করে,
কী হয় সন্তানের নামে বাড়ী গাড়ী করে, কী হয়, কী হয়!
বাবার প্রতি কতটুকু দায়িত্ব মাথা পেতে নিয়েছে সে ছেলে?

হায় সন্তান, হায় রিটায়ার্ড পারসন, হায় জীবন,
কোটি টাকা আঙ্গুলের ফাঁকে চলে যাওয়া জীবনের একি পরিণতি!
হাতের মুঠোভরা টাকা, সন্তান নিজের পায়ে আছে দাঁড়িয়ে,
অথচ হাতের লাঠি সহসা পড়ে যায় ধুলায়,
ও সন্তান মৃত্যু সংবাদ শুনে আসিস তবে দাফন কাফন করিস
এটুকুন আরজি হয়তো রিটায়ার্ড পারসনের মনে।

কান পেতে শুনি রিটায়ার্ড বাবা বলছে, ও আদরের সন্তান
যত টাকা কড়ি জমিয়েছি, নমিনী করে রেখেছিলাম বাপ,
তোরাই নিয়ে যাস সব, করে নিস নিজের নামে,
এটুকু প্রার্থনা, তোদের সন্তান উচ্চ শিক্ষিত না বানিয়ে,
মানুষ বানাস, বুড়োবেলা যেন তোদেরকে ছেড়ে না যায়
তোদের আদরের সন্তান।
(০৫ আগষ্ট ২০২০)

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২১ দুপুর ২:১৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×