somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো নিজের প্রতি হই আরও যত্নবান (জীবনগদ্য)

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চোখ ধাঁধানো রোদ্দুর বলে দিচ্ছে দিনটিকে জ্বালিয়ে দিবে আজ। গাছের পাতার ফাঁক ফোঁকর গলে রোদ্দুর.. চোখে তাকাতে দিচ্ছে না। ভোঁতা অনুভূতি'রা জেগে উঠেছে ঘুম থেকে। রাত্রিজুড়ে স্নিগ্ধ আবেশ ছিল ক'দিন। হিম হাওয়া, হঠাৎ বৃষ্টি এসব নিয়ে বেঘোর ঘুমের স্বপ্নময় রাত।

পাখির কিচির মিচির, কাকের কা কা ডাকের আস্ফালন আর ফযরের সুমধুর আযানও যেনো রাত্রির ঘুম ভাঙ্গাতে পারে না। সকালে বন্ধ চোখ, হাই এর পর হাই, চোখে জল- আড়মোড়া দিয়ে চোখে পানি তবুও কি মরার ঘুম চোখ থেকে নেয় ছুটি। এভাবেই ব্যস্ততার নাও-এ পা রেখে শুরু হয় যান্ত্রিক সকাল।

কয়েক মিনিটের ভিতর ফিরে আসে মুগ্ধতা। নিষ্পাপ ফুলকুঁড়িদের কোলাহল, মিষ্টি মিষ্টি হাসি মুখগুলোর পানে দৃষ্টি রাখলে হতাশা দূরে ভাগে। ভালো লাগে খুব ভালো লাগে দিন শুরুর মুহুর্তগুলো। প্রায় ত্রিশ মিনিট হাঁটাহাঁটি- পথে পথে মুগ্ধতা কুঁড়ানো হয়তো একদিন থাকবে না। আলস্য এসে ভর করবে চোখের পাতায়। নির্নিমিখ তাকিয়ে সেদিন হয়তো এই স্মৃতি রোমন্থন করবো বসে জরাজীর্ণতার বিছানায়।

পরিচিত মুখ হারায় আবার কত অপরিচিত মুখ হয়ে যায় সহসা পরিচিত, ভাব বিনিময়, হাসি বিনিময়, মুহুর্তেই ওরা হয়ে ওঠে আপনজন বন্ধু। পায়ে পা রেখে হাঁটা হয় নিত্য। শরীর কষ্ট বুঝে না এ শ্রমে। ভালো লাগে আমার ভালো লাগে। শরীর মন হয়ে যায় মুহুর্তেই চনমনে।ঘাম ঝরে অঝোর তবু ভালো লাগে। একাকিত্ব গুচিয়ে দেয় প্রতিটা সকাল এভাবেই।

অথচ বিদ্যালয়ের ফুলকুঁড়িদের অভিভাবক কেউ কেউ নিশ্চিন্তে বসে গল্প গুজবে মত্ত। ঘরের নিত্যকার ঘটে যাওয়া আলাপন, এর তার স্বামী কি দিলো, করলোই বা কী। শ্বাশুরি কেমন, কি খেলো কি পরলো এ নিয়ে বাঁধতে থাকে জটলা। শরীরে এন্তার মেদ নিয়ে বসে কুৎসা রচনায় ব্যস্ত মানুষ। মন বাড়িয়ে ওদের বলে দেই এই শোন তোমরা, এমন না করে তোমরাও হাঁটার কাজটা সেড়ে নিতে পারতে! অসংখ্য রোগ বালাই থেকে বেঁচে যেতে পারতে। মুক্ত হাওয়ায় সকালের শুদ্ধ অক্সিজেন নিঃশ্বাসে টেনে নিতে এসো তবে আমার সঙ্গে। যাবে?
আমরা যেন এমনই! নিজের কথা কী আর সহজেই ভাবি, অন্যকে দুঃখ সুখে বসাই বাগড়া। আর নিজের শরীরে রোগের ঘাঁটি বানিয়ে অন্যেকে ছুঁড়ে ফেলি বদনামের বালিচরে। লাভ তো নয়ই বরং, অজান্তে করে ফেলি নিজের সর্বনাশ। আমলনামায় জমা হয়ে যায় আরও কিছু পাপ।

আবারও মন বাড়িয়ে ডাকি ওদের এই চলো দল বেঁধে হাঁটি, গাই প্রভুর গুণগান আর মেদকে জানাই বিদায়। ঝরঝরে শরীরে প্রশান্তির ঘুম এনে দেই স্বপ্নময় একেকটি রাতে।
(২৭-০৭-২০১৬)
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×