
©কাজী ফাতেমা ছবি
=আমি চাই না কিছুই, না হেম হা হীরে না ভালোবাসা=
আমি কী চাই আমার শব্দগুলো হোক বিরহে মাখা
অথবা বিষাদে জড়ানো, কিংবা বিতৃষ্ণায় মুড়ানো;
আমি কী চাই শব্দহীন বুকের ভিতর থাকুক বিষণ্ণতায় ফাঁকা
আমার শব্দগুলো যেন কবিতার খাতায় ঝরে ছন্দে
হোক সেসব মন জুড়ানো।
আমি কী চাই কবিতার খাতায় লেপ্টে থাকা শব্দগুলো...
কথার আঘাতে থাকুক রক্তাক্ত বা বিমর্ষ
আমি চাই না কবিতার শব্দ হোক মলিন, থাকুক লেপ্টে
ব্যথার ধুলো;
আমি তো চাই আমার নৈ:শব্দের শব্দগুলোতে থাকুক কারো
পরিকর্ষ।
চাই না কেউ দুমড়ে মুচড়ে ভেঙ্গে গুড়ো করুক কবিতার শব্দ
চাই না কেউ টেনে হিঁচড়ে শব্দগুলো নামিয়ে দিক নর্দমায়
চাই না কেউ করুক ব্যথার চাবুকে সুখ কাব্যদের জব্দ;
চাই না শব্দগুলো থাকুক কারো মনের তিক্ততার মোকদ্দমায়।
দীর্ঘশ্বাস যেহেতু আমার হয়ে আছে, বিতৃষ্ণা যখন আমার শুধু
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে যখন আমি ভাসি
বিষণ্ণতার অনলে যদি আমিই পুড়ি, অবহেলার রোদ্দুরে পুড়ে
বুক যদি আমারই হয় মরু ধূঁধু,
তবে কবিতা থাকুক শুধু আমার হয়ে, আমি কবিতা ভালোবাসি।
কখনো কী চাই কেউ এসে ভন্ডুল করুক আমার ধ্যান
যে আমি কবিতার শব্দে থাকি সেঁটে
চাই না কেউ অযাচিতভাবে আমাকে দিতে থাকুক কবিতার জ্ঞান
আমি শুধু জানি কতটা আপন শব্দ মন থেকে আনি ঘেঁটে।
অথচ আমার ভিতরবাড়ী থেকে আনা শব্দগুলোর পোস্ট মর্টেম শেষে
কেউ হেসে ফেলে নির্দ্বিধায়, আমার মন দেয় বিতৃষ্ণায় ভরিয়ে
আমি কী চাই, কারো কাছে কিছুই না, না হেম, হীরে, সহানুভূতি
ভালোবাসা, না চাই না কিছুই, তবু কেন কবিতা যায় বিষণ্ণতায় ফেঁসে
কবিতা লিখতে গেলেই লিখে ফেলি দুঃখবোধ, কবিতার শব্দ ছড়ায় না আর
মনে সুখানুভূতির জ্যুতি।
(জানুয়ারী ৩০, ২০২০)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



