=প্রেমের বৃষ্টি নামবে অঝোর=
০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
#আশা_আমার_ধুঁধু_বালুচর
মন নদীতে জোয়ার এসে
জাগিয়ে দিলো প্রেমের চর
কেউ আসে নি এখনো হায়
বেঁধেছি বালুয় আশার ঘর।
সেই বালিতে ঝিকিমিকি
আলোর খেলা নিরবধি
ধরতে গেলে পালায় দূরে
মরিচিকা মোহের নদী
উড়ায় ভাসায় হাবুডুবু
আচম্বিতে নিরাশার ঝড়।।
বালির আয়নায় বিষণ্ণ মুখ
চেয়ে দেখি চুপসে গেছি
ইচ্ছে হয় প্রেম বাজারে
গিয়ে সে প্রেম কিনি বেচি!
এমনতরো একলা জীবন
মনে লাগে মুহূর্তে ডর।।
বালির চরে ধুঁধুঁ জমি
বসে উদাস অপেক্ষায় রই
ভিড়ে না নাও প্রেমের ঘাটে
কেউ নাই! প্রেমিক সে গেলো কই?
মনের ভিতর আগুন জ্বলে
দাউদাউ আগুনে শুকনো খড়!!
নদী জুড়ে শ' হাজার নাও
নিত্য করছে আসা যাওয়া
এদিক পানে কেউ আসে না
মনের ভিতর বিষের হাওয়া!
কেউ হবে না আপন আমার
দূরে থেকে হয় সবাই পর।
বালি দিয়ে বাঁধছিলাম ঘর
জোয়ার এসে ভাসিয়ে নেয়
খাঁখাঁ রোদ্দুর মাথায় আমার
সূর্যটাও যে কষ্ট দেয়।
তীব্র জ্বালায় জ্বলি আমি
অন্তর কাঁপে হায়! থরোথর।।
মরুভুমির বালুচরে
একলা আমি উদাস ভীষন
জানি নাতো শেষ কবে যে
বেহায়া এই প্রেমের মিশন।
আশা আমার সাইমুম ঝড়ে
ওড়ে, ঝরে যায় ঝরোঝর।
বাঁধ মানে না মনের নদী
উথাল পাথাল ঢেউয়ের পর ঢেউ
আশায় তবু আছি আমি
হঠাৎ একদিন আসবে কেউ!
ভালোবাসা আসবে আহা
প্রেমের বৃষ্টি নামবে অঝোর।।
(০৬-০৯-২০১৬)
২০১৬ সালের লেখা, কী মনে করে লিখছি মনে নাই
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন