somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=স্মৃতিতে প্রিয় ব্লগার নাইম জাহাঙ্গীর নয়ন ভাই=

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাহাঙ্গীর নয়ন ভাইয়ের সাথে কথা হয়েছিল ২০২০ সালে, ব্লগে আবার ফিরে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম , নয়ন ভাই বলেছিল ব্যস্ত উনি, আর লিখতে পারছেন না আগের মত এমন আক্ষেপ। ফিরে আসার প্রতিশ্রুতি দেননি, আর আসেনও নি! কী বিচিত্র আমাদের জীবন। নয়ন ভাই আপনি বলেছিলেন আমাদেরকে ভুলে যান নি.... অথচ চিরতরেই ভুলে চলে গেলেন পরপারে।

তারপর আমিও ভুলে গেলাম আর খোঁজ নেয়া হয়নি। খবরটা শুনে এত কষ্ট লাগলো। চলে তো যেতে হবে সবাইকে। কিন্তু অবেলা কেউ চলে গেলে খুব কষ্ট লাগে। জীবন বড্ড ঠুনকো মনে হয়। নয়ন ভাই গান বাজনা পছন্দ করতেন। আল্লাহ উনাকে মাফ করে দিন দোয়া করি।

জীবন এত ছোট জেনেও আমরা মোহ সাগরে হাবুডুবু খাচ্ছি। প্রিয়জন, কাছের অথবা পরিচিতজনকের একেকটা মৃত্যু আমাদেরকে কাঁপিয়ে দেয় অতঃপর আমরা ভুলে যাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন। তাঁর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ নয়ন ভাইকে জান্নাতে স্থান দিন এই দোয়াই করি।




©কাজী ফাতেমা ছবি
=এক‌দিন আমরা কত আনন্দ ক‌রে‌ছি=
অতীত দি‌নে আমরা লি‌খে‌ছি ক‌বিতা, গান, ছড়া, ছে‌ড়ে‌ছি তা ব্লগ বাড়ী,
কত মন্তব্যা ক‌রে‌ছি, হে‌সে‌ছি, সুখী হ‌য়ে‌ছি, ব্লগ যেন রসের হাঁড়ি
আহা আমা‌দের সহ ব্লগার একজন নাইম জাহাঙ্গীর নয়ন,
বন্ধু, ভাই,সহব্লগার তুমি করেছো গোর আঁধারে চিরতরে শয়ন!

লিখ‌তে তুমি বিরহ গাঁথা কষ্ট কাব্যা....... শুধু বিষাদ, বিরহ সুর,
চলে গেলে নয়ন ভাই অবেলায় আমাদের হতে দূর বহুদূর,
‌দেখা হ‌তো রোজ ব্লগবাড়ী‌তে, ‌ছিলে সচল ব্লগার তুমি,
জানি না কয় পাহাড় কয় সমুদ্দুর বিষণ্ণতা দখল করেছিল তোমার বুকের জমি।

বিরহ, বিষাদ নি‌য়েই যেন জীবন ছিল তোমার
কে জানে, দুঃখ বেদনাকেই কী ভালোবাসতে বেশুমার!
নয়ন ভাই রেখে গেলে আমাদের জন্য হাহাকার ভরা কবিতা,
আজ বন্ধু তুমি স্মরণে লিখি কাব্য, দেখবে না আর, বেকার সবই তা।

হেরে যাওয়া প্রেমিক ছিলে কী, নেই নি তোমার মনের খোঁজ,
কোন সে ব্যথার অনলে পুড়তে তুমি রোজ রোজ,
চেনা পথ চেনা পরিজন ছেড়ে গেলে হারিয়ে চিরতরে,
দেখতে তো আর পারবে না, তুমি স্মরণে কত কাব্য আমরা
সাজিয়েছি ব্লগ বাড়ীতে থরে থরে।

বিষাদ ঝরতো যখন তোমার কবিতা আর গানে গানে,
যখন ভেসে যেতে সাত আকাশ কষ্ট বানে
আমরা তখন শুভকামনা ক‌রে ব‌লে দিতাম নয়ন ভাই
‌বিতৃষ্ণা হ‌তে বে‌রি‌য়ে আসুন, দেখুন, জীবন কী সুন্দর,
মন সুস্থ ছাড়া এ জীবনের মূল্য নাই।

তোমার তো ছিল সংসার, পরিজন স্ত্রী সন্তান,
নিশ্চয়ই ছিল বাড়ীতে আনন্দ কলতান,
এত মোহ মায়া পিছনে ঠেলে তুমি কেবল বিরহই পুষতে,
তুমি কী তবে তোমার নিয়তিকেই দুষতে!

বন্ধু নয়ন একদা জিজ্ঞাসায় রেখেছিলাম ঠোঁট,
বলেছিলাম আসছো না যে আড্ডাবাড়িতে আনন্দ করতে লোট,
হতাশায় ভরা উত্তর, কবিতা আর আসে না, লিখতে না পারার আক্ষেপ,
এত নিরাশা উফ্ তোমাকে করেছিল কষ্টের ডাস্টবিনে নিক্ষেপ।

চলে গেছো সব বাঁধন ছিঁড়ে এখান হতে অনন্তকালের জন্য
একে একে যেতে হবে আমাদেরও, ভাবলেই বুক শুকনো ধুঁধু অরণ্য,
বেদনায় ভারাক্রান্ত মন আমাদের প্রিয় কবি নয়ন ভাই,
দোয়া করি তোমাকে করুণাময় ক্ষমা করে যেন জান্নাতে দেন ঠাঁই।
(০৮-০১-২০২২)
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×