somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» =হলুদ ফুলের পাপড়িতে লিখে রাখি সুখ কাব্য=

১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি
=আমার মন বাগানে বসন্ত ওড়ে=
এই শুনো না, কান পেতে শুনো মনের তারে বাজে বসন্ত গান,
বসন্ত ওড়ে এসে বসেছে জুড়ে, নিয়েছে দখল মন বাগান,
তুমি কি মৌ পোকা হবে, না প্রজাপতি?
হা করে তাকিয়ে আছো উফ! বুঝি না মতিগতি!

দেখে যাও, মন বাগানে ওড়ে ফাগুন হাওয়া
বসন্ত হাওয়ার ছোঁয়া পেতে চাও? খুলো মন দাওয়া,
বুকে আমার হুড়োহুড়ি প্রেম,
এবেলা খেলো না অসম্মতির গেম!

এসো বসি বসন্ত বাগানে, বাসন্তি রঙ পরেছি শাড়ী,
আহা! উচ্ছল হাওয়া, উথাল পাথাল ভালোবাসার ঢেউ মনের বাড়ী,
মন বাড়ীতে রইলো নিমন্তন্ন
এসো, আনতে ভুলো না হাতে করে এক গুচ্ছ গোলাপ আমার জন্য।

০২। তোমাকে করলা ভাবি, হাহাহাহ.....হেতু- তিতে তোমার বুলি,
বকবকিয়ে দাও উড়িয়ে আমার মাথার খুলি,
করলা বৃক্ষ বন্ধু তুমি করলার পাতা,
তোমার বুকে হিমু ফুল ফুটাও, হও প্রেমী
ছায়ায় মায়ায় ভালোবাসার ছাতা।



০৩। পর্তুলিকার পাপড়িতে ঝুলে আছে আমার চোখের বৃষ্টি,
দোষ তো তোমার, হরদম করো মনে অনাসৃষ্টি;
হিমু ফুলের পাপড়ির মত হও নরম,
এই দেখে নিয়ো সময় আমাদের কাটবে সুখে চরম।



০৪। গাঁদার মালা
গাঁদার বালা
দাও না গাঁদার চুড়ি,
হও না তুমি মন আকাশে নাটাই ছেঁড়া ঘুড়ি;
হলুদ ডানায় পাশাপাশি দুজন সুখে উড়ি।



০৫। হলুদ রঙনের পাপড়িতে লটকে আছে কত শত স্নিগ্ধতা, তাকাও,
মাটি দেখো যে বড়, ধুর এমন করে চোখ কেনো পাকাও;
ছুঁয়ে দাও বন্ধু বৃষ্টির বিন্দুতে, মন সুখে উঠবে দুলে,
তুমি কেবল গন্তব্যই খুঁজো, প্রকৃতির সাথে প্রেম করতে যাও ভুলে।



০৬। বুকের মধ্যিখানে জমা রেখো না বিন্দু বিন্দু বিষণ্ণতা,
রেখো না মনে আর ভালোবাসার দৈন্যতা;
তার চেয়ে ঢের হলুদ পাপড়ির ডানা মেলে দাও, হও হিমু ফুল;
অথবা সূর্যমুখী হতে পারো, মনে বসন্ত আনো
হয়ে যাও অশোক, কৃষ্ণচুড়া অথবা শিমুল।



০৭। মুখে তিতে বুলি অথচ বুকে তোমার প্রেম জমা এক সমুদ্দুর
আমাকে রূপা ভাবো, দাও রূপা রঙের শাড়ী উপহার, চোখ উঠোনে
এনে দাও নিত্য স্বচ্ছ সুখ রোদ্দুর,
তুমি নারকেলও হতে পারো, উপরে শক্ত.....কঠিন জটিল,
ভিতরে স্বচ্ছ জলের মত মন, হয়ো না কখনো কুটিল।



০৮। তুমি যদি হতে চিরল পাতার ছোট ছোট বৃক্ষ, ফুটাতে হাজারও হলুদ প্রেম ফুল!
পর্তুলিকার মত হলুদ আভায় মন আমার সুখে রাখতে ভরিয়ে, বাসতে ভালো অতুল;
আহা বেঁচে থাকা কী আনন্দের হতো জানো সে কী!
তুমি যেন পুরোটাই মেকি:
আমি ফুলের মত ফুটে থাকতে চাই,
মন ছুঁতে চাই! অথচ হাত বাড়ালে দেখি কিছুই নাই।



০৯। সবুজের মধ্যিখানে ফুটে আছে হলুদ গাঁদা,
কী স্নিগ্ধতা, চোখে মুগ্ধতার ধাঁধা;
চলতি পথে হুটহাট দাঁড়িয়ে আমি গাঁদা ফুল দেই ছুঁয়ে,
অলিখিত কিছু সুখ বুক জমিনে রাখি রুয়ে।



১০। পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা, কী স্নিগ্ধ পরিবেশ বৃষ্টি ঝরে গেলেই,
ঘাসের উপর হাঁটি বৃষ্টির জলে ভিজে যায় পা, কাটে আনন্দেই।



১১। বাসন্তি গাঁদায় তুলে রাখি আমার বাইশ বসন্ত,
ফাগুন ছুঁড়ে ফেলি মধ্যবয়সেও মানে না মনতো;
থাক পড়ে থাক আমার সব বসন্ত গাঁদার পাতায় পাতায়;
বুক শূন্য থাক্ আমি না হয় ব্যস্ত হই ব্যথার কাব্যগাঁথায়।



১২। কলাবতি তুই রূপ ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকিস ঝোপঝাড়ে,
এই তুই তো বসন্ত ফাগুন রঙে সেজেছিস এই রূপ দেখাস কারে;
তাকিয়ে আছি নির্নিমিখ তোর পানে, কী আহ্লাদী আবেগী তুই,
ইচ্ছে করে আদর করে তোরে ডাকি বেলী বকুল জুঁই।



১৩। সবুজ পাতার ফাঁকে উঁকি মারে করলা ফুল
ইচ্ছে ছিঁড়ে ফেলি তাকে, সাজাই চুল;
সেতো এমনিতেই যাবে চুপসে, আয়ূ তার হলে শেষ;
তার আয়ূ নিয়ে ভাবি আহা, ক্ষণস্থায়ী জীবন আমারও
মোহ ছুঁয়ে আছি বেশ !



১৪। কসমসের পাপড়িয়ে কে দিয়ে বাসন্তি রঙ ঢেলে
কসমস উড়ছে হাওয়ায় সুখে ডানা মেলে,
হালকা পাতলা গড়ন যে তার, হাওয়া এলে দুলে,
নুয়ে পড়ে গাছের ডাল, একটা মৌপোকা বসলেই ফুলে।



১৫। চলছে বেদম করলা ফুল আর মাছির প্রেম;
দেখছি দাঁড়িয়ে চুপ, প্রেমের গেম;
ইশ হাত নাড়ালেই উড়ে যাই, ভিতুর ডিম তুই মাছি
তুই বরং ডাস্টবিনেই যা, আমি হিমু ফুলের সাথেই আছি।



সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×