somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=গ্রামের ছবি (ছB Bloগ)=

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১। ঢোল কলমী ফুল। গ্রামে এগুলো প্রচুর। একবার এই গাছ নিধন করা হইছিল। এখন আবার আগের মতই হইছে।



গ্রামে গেলে ছবি তোলা হয় অনেক অনেক। এসব এডিট করে পোস্ট করা সময় সাপেক্ষ। অনেক ছবিই পড়ে আছে পিসিতে। ডিপার্টমেন্ট থেকে বদলী হয়ে গেলাম। চলে যাবো ত্রিশ তলা বিল্ডিং এ, সেখানে জুইত মত কম্পিউটার পাবো কিনা অথবা তাতে পেন ড্রাইভ সিস্টেম থাকবে কিনা কে জানে। এখানে বহু বছর ছিলাম। আমার ৯০ ভাগ লিখা এখানের পিসিতে। মনটা এমনিতে খারাপ হয়ে যায়। চলে যেতে হবে। অনেকদিন অনেক সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা গল্পতে কাটিয়েছি এখানে। নতুন জায়গায় যাবো কেমন জানি লাগছে। ভালো থাকুন সবাই। সুন্দর থাকুন।

কিছু ছবি হালকা এডিট শেষে পোস্ট করলাম। ভালো লাগতে পারে আবার নাও পারে।

০২। তুলতুলে মুরগির বাচ্চাগুলো, কী আদর আদর লাগে।



০৩। এই গাছটার নাম মন, মন এক রকম ফল, এগুলো হলুদ হলেই তোষের নিচে রাখলে পেকে যায়। আর খেতেও সুস্বাদু। অনেকে এর ঘ্রাণ সহ্য করতে পারে না। এই গাছের গায়ে এমনই কাঁটা।



০৪। গামারী ফুল, একটি সবুজ কলাপাতায় রেখেছিলাম। কী সুন্দর না



০৫। আমাদের বাঁশঝাড়। এর ছায়ায় কেটে যায় সকাল দুপুর সন্ধ্যা।



০৬। ব্যাঙের ছাতা..।



০৭। শীমের শুকনো বীচি। আমাদের এখানে এগুলোর তরকারী হয়। প্রথমে ছাই দিয়ে ভেজে তারপর তরকার রান্না হয়। হবিগঞ্জে একটা তরকারীর নাম খরখরা মানে এই শীম বীচি দিয়ে শুককির তরকারী রান্না হয়।



০৮। গ্রামের রাস্তা, কী সুন্দর সবুজ পরিপাটি, বিকেল হলে এখানে হাঁটি। এই পথ পেরোলেই খোয়াই নদী। শীতকালে আমাদের খোয়াই নদীর চর জাগে, সে জায়গায় হাঁটি পা ভিজিয়ে তাকে আমরা বলি গরীবের সমুদ্র বন্দর।



০৯। ক্ষেতের পাশে মধুফুল, আমরা একে বলি দলকলস। কী সুন্দর সবুজ চোখ জুড়িয়ে যায়।



১০। কালো পাতিলে সাদা রঙ বোধয় নজর না লাগে যাতে এইজন্য ঝুলানো হইছে। কী কারণ সঠিক জানি না।



১১। টোপাপানার ভিতরে দুইটা হাঁস সাঁতার কাটছে। এটা একটা ডোবা।



১২। সেই রাস্তাটা উপরে উল্টো দিকের ছবি দিয়েছি। । এই রাস্তায় হাঁটলে শান্তি লাগে।



১৩। এই আঁকাবাঁকা পথ এখন পিচ ঢালা রাস্তা। এটা বাড়ীর পিছনে। যাতায়াতের প্রচুর সুবিধা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ।



১৪। গোলাপ জাম ফুল।



১৫। তরতাজা মুরগী। এখন এটাকে দেখে অনেকেরই খেতে মন চাইবে। এইটা গাউচ্ছা মুরগি। গাছ বায় খালি

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৫
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×