somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=স্মৃতির পাতায় আঁকাবাঁকা পথটি=

২১ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

আঁকাবাঁকা পথ পেরিয়ে, বিদ্যালয়ে যেতাম,
বন্ধু'রা সব গল্প কথায় আনন্দ খুব পেতাম,
মেঠোপথের দু’পাশ দিয়ে, ধানের ক্ষেতে ভরা,
এই এখানে কেটেছিলো রোদ্দুর বৃষ্টি খরা!

ভাঁটফুল সাদা থাকতো ফুটে, পথের ঝুপেঝাড়ে,
ঘ্রাণ মাখানো বেলা আহা, আসতো বারে বারে,
স্কুল ড্রেসে মেঘবালিকা, দলবেঁধে যাই ছুটে,
কৈশোরের সেই দিনগুলোতে নিতাম মজা লুটে!

হাত বাড়িয়ে ডাকে আমায় পথ সে আঁকাবাঁকা,
ধুলোর পথে পড়ে গেলো পিচ পড়ে আজ ঢাকা,
বদলে গেলো সময় আহা, বদলে গেলো সবই,
মাথার উপর নিস্তেজ জ্বলে বেলাশেষের রবি।

শৈশব কৈশোর আজ হারিয়ে, মধ্যপথে থামি,
অতীত সময় ছিল আমার হীরের চেয়ে দামী,
খালি পায়ে ধুলোর প্রলেপ, পুকুর জলে ধোয়া,
ঘাসে বসে খেতাম রোজই মায়ের হাতের মোয়া!

সাঁতার কেটে জলে ডুবে, কাটতো দুপুর বেলা,
রোজ বিকেলে পুকুর পাড়ে বসতো সুখের মেলা,
আঁকাবাঁকা মেঠোপথে, হাঁটতাম গল্পচ্ছলে,
সবই এখন স্মৃতির পাতায় অতীত জলের তলে।

বাড়ির পিছে কী সুন্দর এক ধুলোর রাস্তা ছিলো,
স্মৃতিগুলো সবই আমার হলো এলোমেলো,
যন্ত্র চলা রাস্তাটিতে সুর কলরব বাজে,
আমার গাঁয়ের মেঠোপথটি আজও বুকের মাঝে!
(পীঁরেরগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ)
(২১-০৬-২০২০)
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×