somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এমনই.... আমিই আমার জন্য মহা গ্যাঞ্জাম

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। আমি এমন, হাঁটতে গেলে ধাক্কা খাই, মাথায় বাড়ি খাই। দরজার সাথে, ফ্রিজের সাথে, আলমারির সাথে

২/ আমি এমন, হেঁটে যাওয়ার সময় হাতের টাচ লেগে কিছু পড়ে যায়

৩/ আমি এমন, ওড়না লেগে টেবিলের জিনিস মাটিতে,

৪/ আমি এমন, হেঁটে গেলে কানি আঙ্গুলে উষ্টা খাই, প্রতিবছরই নতুন নখ জন্মায়।

৫/ আমি এমন, কাজ করতে গেলেই ওড়না ময়লাতে ঝপাৎ, তখন রাগে ওড়নারে মাটিত ফালাইয়া পাড়াই

৬/ আমি এমনই, এদিকে গুছাই অন্যদিকে হাত লেগে পানি মেঝেতে। দেখা গেছে এক গ্লাস লেবু পানি এনে বিছানায় খাবো, আসার সময় প্রতিদিনই দরজায় ধাক্কা খাই আর পানি ফ্লোরে। মুছতে হয় আমাকেই।

৭/আমি এমনই, কাঁচা লংকা কেটে চোখ কচলাই,

৮/আমি এমন, প্যাকেট খুলে কৌটায় চিনি ঢাললে নিচে পড়ে, ফ্লোরে চিনিতে মাখামাখি, পরিষ্কার ত আমাকেই করতে হয়।

৯/ আমি এমন, চা পাতা, ডাল, চাল ঢাললে তা মেঝেতে না পড়ে উপায় নেই।

১০/ আমি এমন, ভাত খাওয়ার সময় তরকারীযুক্ত ভাত জামায়
ওড়নায় এমন কি বিছানায় পড়ে, অফিসের ওড়না হলুদ হলুদ

১১/ আমি এমন, রান্নাঘরের সিংকে থালাবাটি ধুওয়ার সময় সারা শরীর ভিজে। মাছ মাংস কাটলে শইল্যে রক্ত ভরে যায়

১২/ আমি এক কাজ করতে গিয়ে তিন কাজ বাড়াই, বাড়ানো কাজ আমিই শেষ করি।

১৩/ আমি এমন, মনে মনে বলি হাত কেটে যাবে বিসমিল্লাহ, তাও বটিতে হাত কাটি।

১৪/ আমি এমন, অসতর্কতার কারণে তেলের ছিটা হাতে মুখে পড়ে।

১৫/ আমি এমন, মিথ্যা বললে বেঁচে যাবো, তাও সত্যটাই কইয়ালাই। পড়ে মনে হয় না কইলেই ভালা অইতো।

১৬/ ভুল আমার হইবোই, তা অফিসে হোক, বা বাসায় হোক। এই ভুলের চোটে মানুষের নাম ভুলে যাই। কত মানুষ আমারে চিনে হাই হ্যালো কয় আর মনেই করতে পারি না সে কে!

১৭/ ২১ বছর ঢাকায়, তাও রাস্তা ভুলে যাই। রিক্সা ওয়ালা চিনিয়ে নিয়ে যায়। এমনও হইছে মতিঝিল থেকে নিউমার্কেটে যাব, ওঠে দেখি রিক্সা ওয়ালাও চিনে না, যেখানে আধা বা এক ঘন্টায় পৌঁছাই সেখানে দুপুর হতে পুরো বিকেল লেগে গেছে সেখানে যেতে।

১৮/ যতদিন বাস থেকে নামছি, নামার সময় হেল্পার বাম পা আগে দেন, আমি বাম পা খুঁজতে গিয়ে ডান পা'ই দিয়েছি,, বিনিময়ে উইড়া গিয়া পড়তে পড়তে দাঁড়াইছি।

১৯/ উলটা জামা পইরা দুইনাই ঘুইরা আইয়া বাসায় আয়নায় দেখি আমি উলটা জামা পরে আছি।

২০/ ভুল করবো না ভেবে কাজ শুরু করি, যেখানে যা করার করি, তাও প্রিন্ট করার পর অন্যের কাছে ভুল ধরা পড়ে। আসলেই আমি মেধাহীন, মগজহীন বেয়াক্কেল অচতুর একটা মানুষ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×