=কল্পনাতে পরী আমি=
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
কল্প দেশের রাণী আমি
রঙ রঙিলা পরী,
মন টা থাকলে সুখি আমার
নেই প্রয়োজন কড়ি!
যেথায় ইচ্ছে সেথায় ঘুরি
কল্প ডানা পিঠে,
শূন্যের হাওয়া লাগলে গায়ে
লাগে কী যে মিঠে।
পাহাড় পর্বত গিরি ঝর্নায়
বন্ধ চোখে উড়ি,
আমি যেন নীল আকাশের
নাটাই ছেঁড়া ঘুড়ি।
দুঃখ এসে ছুঁয় না আমায়
ব্যথা দূরে পালায়,
কল্পলোকের স্বপ্ন এসে
বসে মনের চালায়!
স্বপ্ন ঘুরে চোখের পাতায়,
দূর বহুদূর ঘুরি,
অলীক ডানা সঙ্গী আমার
নেইকো ডানার জুড়ি।
বিষণ্ণতা এসে বলে
কষ্ট দেবো তোকে,
কাঁদবি যখন বলবে পাগলি,
দেখিস কত লোকে!
বিষাদ ব্যথা যায় পালিয়ে,
আমার স্বস্তি দেখে,
ধরার মোহ মায়া তাইতো
মন পটে নিই এঁকে।
কল্প জগত সুখে থাকার
অনন্য এক পুরি,
যেমন ইচ্ছে যেথায় সেথায়
কুঁড়াই সুখের নুড়ি।
(০৫/০৪/২০২১)
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন